Ads here
রিপোর্টার
প্রকাশ : Nov 1, 2025 ইং
অনলাইন সংস্করণ

হৃদয়কে সরিয়ে যে রেকর্ড গড়লেন তামিম

স্পোর্টস ডেস্ক : চট্টগ্রামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে দারুণ খেলেছেন তানজিদ হাসান তামিম। সেঞ্চুরির খুব কাছেই চলে গিয়েছিলেন। তার এই ফিফটি অবশ্য দলকে জেতাতে পারেনি। তবে ৮৯ রানের ক্যারিয়ারসেরা ইনিংসের পথে দারুণ এক রেকর্ড গড়ে ফেলেছেন তিনি।  

সেঞ্চুরির সম্ভাবনা জাগিয়েও শেষ ওভারে আউট হয়ে যান তানজিদ। তার ব্যাট থেকে আসে ৬২ বলে ৮৯ রান, যেখানে ছিল চারটি ছক্কা ও নয়টি চার। কিন্তু তার এই ইনিংসেও বাংলাদেশকে হোয়াইটওয়াশের হাত থেকে বাঁচাতে পারেনি। ওয়েস্ট ইন্ডিজ জেতে পাঁচ উইকেটে, তিন ম্যাচের সিরিজ ৩-০ ব্যবধানে জিতে নেয় তারা।

তামিম বাংলাদেশের হয়ে রেকর্ড গড়লেও টি-টোয়েন্টিতে এখনো দ্রুততম এক হাজার রানের বিশ্বরেকর্ড ইংল্যান্ডের দাভিদ মালানের। তিনি করেছিলেন মাত্র ২৪ ইনিংসে। চট্টগ্রামে ব্যাটিংয়ে নামার সময় তানজিদের রান ছিল ৯৬৭। ইনিংসের শুরুতে দুবার ক্যাচ দিয়ে বেঁচে যান তিনি, রিভিউ নিয়ে রক্ষা পান আরেকবার। এরপর নিজের ছন্দে খেলতে থাকেন একের পর এক শট মেরে। ৩৭ বলে তিনি পূরণ করেন ক্যারিয়ারের দশম টি-টোয়েন্টি ফিফটি। সবশেষ ১২ ইনিংসে এটি তার পঞ্চম ফিফটি এবং টানা দ্বিতীয়। 

 


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টি-টোয়েন্টি বিশ্বকাপে শ্রীলঙ্কার কাছে পাত্তাই পেল না ওমান

1

ক্ষমতার দ্বারপ্রান্তে তারেক রহমান

2

লজ্জার বিশ্বরেকর্ড থেকে বাংলাদেশকে মুক্তি দিল ইংল্যান্ড

3

ফেব্রুয়ারি মাসের জন্য ২ টাকা কমলো জ্বালানি তেলের দাম

4

আজ ২২ ক্যারেট স্বর্ণের ভরির দাম কত?

5

মির্জা ফখরুলের মনোনয়ন বৈধ ঘোষণা

6

বিসিএলে কোচিংয়ের দায়িত্বে থাকছেন যারা

7

জামায়াত আমিরের সঙ্গে বিশ্বব্যাংক প্রতিনিধি দলের বৈঠক

8

ভয়ংকর ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, হাসপাতালে ৪৯০

9

মেডিকেল ও ডেন্টালে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

10

উড়ন্ত হামজার ছবি পোস্ট করে যা লিখল ফিফা

11

শনিবার প্রেস ব্রিফিং করবেন অধ্যাপক আলী রীয়াজ

12

আমি মাছ-ভাত খেতে চাই: শোয়েব আখতার

13

বড়দিনের আমেজে জয়া আহসান, দিলেন বিশেষ বার্তা

14

চেক বাউন্স বিতর্কের মাঝেই রাজপালকে সাইনিং করাচ্ছেন বিজেন্দ্র

15

কাপুরকে ছাড়িয়ে গেল সিং, সেরার তালিকায় কত নম্বরে?

16

কুষ্টিয়ার দৌলতপুরে কলেজ ছাত্রের মরদেহ উদ্ধার

17

পশ্চিমবঙ্গের রাজভবনের নতুন নাম ‘লোক ভবন’

18

জন এফ কেনেডির ৩৫ বছর বয়সি নাতনি তাতিয়ানা শ্লসবার্গের মৃত্যু

19

এএফপির প্রতিবেদন: বাংলাদেশের নির্বাচন ঘিরে সম্পর্কের পরীক্ষা

20