Ads here
রিপোর্টার
প্রকাশ : Feb 12, 2026 ইং
অনলাইন সংস্করণ

পিছিয়ে ফুয়াদ, এগিয়ে জয়নুল আবেদীন

ডেস্ক নিউজ : বরিশাল-৩ আসনে ১২৭টি কেন্দ্রের মধ্যে ঘোষিত ৯৯টি কেন্দ্রে ঘোষিত ফলাফলে এগিয়ে আছে বিএনপি। এই আসনে ধানের শীষের প্রার্থী অ্যাডভোকেট জয়নুল আবেদীন পেয়েছেন ৬৩ হাজার ১৯৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এবি পার্টির ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ পেয়েছেন ৪৯ হাজার ৯৩৬ ভোট। 

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে এই ফলাফল পাওয়া যায়। এর আগে এদিন সকাল সাড়ে ৭টা থেকে ৪২ হাজার ৭৭৯টি কেন্দ্রে একযোগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়ে চলে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত। সংসদ নির্বাচনের পাশাপাশি এদিন দেশজুড়ে গণভোটও অনুষ্ঠিত হয়েছে।

এবারের নির্বাচনে সকালের দিকে ভোটার উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কেন্দ্রগুলোতে দীর্ঘ লাইন দেখা যায়। বিশেষ করে তরুণ ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। নতুন বাংলাদেশ পুনর্গঠনের লক্ষ্যে ভোটাররা উৎসাহ-উদ্দীপনা নিয়ে ব্যালট পেপারের মাধ্যমে তাদের রায় প্রদান করেন।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, ২০০৮ সালে নিবন্ধন প্রক্রিয়া শুরুর পর এবারই রেকর্ডসংখ্যক রাজনৈতিক দল নির্বাচনে অংশ নিয়েছে। বিএনপি, জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টিসহ মোট ৫১টি দল এই নির্বাচনী লড়াইয়ে প্রতিদ্বন্দ্বিতা করছে। নির্বাচনে মোট প্রার্থী ২ হাজার ২৯ জন; যার মধ্যে দলীয় প্রার্থী ১ হাজার ৭৫৫ জন এবং স্বতন্ত্র প্রার্থী রয়েছেন ২৭৪ জন। নারী প্রার্থীর সংখ্যা ৮০ জন। এবারের নির্বাচনে মোট ১১৯টি প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। 


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডিগ্রি অর্জনের লক্ষ্য হওয়া উচিত দায়িত্বশীল কর্মজীবন, শুধু বে

1

চীনে নবনির্মিত সেতু ধসে পড়ল যেভাবে (ভিডিও)

2

নির্বাচনের বিষয়ে আগের সব অপবাদ থেকে মুক্ত হতে চাই : সিইসি

3

ক্যালিফোর্নিয়ায় তুষারধসে নিখোঁজ ৯ স্কিয়ার

4

ভূমিকম্পে কেঁপে উঠল ইসরায়েল

5

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১২৬, মৃত্যু নেই

6

রাস্তায় না, নারী সঙ্গীর বাসায় গুলিবিদ্ধ হন এনসিপি নেতা; চাঞ্

7

নতুন লজ্জাজনক রেকর্ডে বাবরের নাম

8

৪ বছরের মধ্যে সর্বনিম্নে মার্কিন ডলারের দাম

9

আইজিপি হিসেবে আজ বাহারুলের শেষ দিন?

10

সিনেমায় লুক নিয়ে ট্রলের শিকার, জবাব দিলেন সালমান খান

11

শুল্ক হ্রাসে মার্কিন বাণিজ্য প্রতিনিধির সঙ্গে নিরাপত্তা উপদে

12

বিবিসির খবর / পাকিস্তানি প্লেয়ারদের দ্য হান্ড্রেডে ভারতীয় মা

13

মিয়ানমারে মধ্যরাতে ভূমিকম্প অনুভূত

14

আল-আরাফাহ্ ব্যাংকের সাবেক এমডি ও ডিএমডির বিরুদ্ধে দুর্নীতির

15

বিশ্বকাপ বয়কট করার সাহস পাকিস্তানের নেই: রাহানে

16

রাজনৈতিক উত্তেজনার মধ্যেই দিল্লিতে মমতা

17

হাদির মস্তিষ্কের ফোলা বেড়েছে, হৃদস্পন্দনও স্বাভাবিকের চেয়ে ব

18

‘ডন ৩’-এ ফেরা নিয়ে শাহরুখ খানের শর্ত!

19

দীর্ঘ প্রতীক্ষার পর মুক্তি পেল ফাওয়াদ-মাহিরার ‘নীলোফর’

20