Ads here
রিপোর্টার
প্রকাশ : Nov 13, 2025 ইং
অনলাইন সংস্করণ

জাতীয় পরিষদে পাস হলো সংবিধানের ২৭তম সংশোধনী বিল

আন্তর্জাতিক ডেস্ক : জিও নিউজের প্রতিবেদন মতে, আইনমন্ত্রী আজম নাজির তারার ভোটাভুটির জন্য বিলটি উপস্থাপন করেন। বিলটিতে সংবিধানের আটটি সংশোধনী আনা হয়েছে। এর মধ্যে সেনাপ্রধানের ক্ষমতা বৃদ্ধি এবং বিচার বিভাগের সংস্কারের পাশাপাশি সুপ্রিম কোর্টের ক্ষমতা সীমিত করার প্রস্তাব করা হয়েছে।

ভোটাভুটিতে বিলটির পক্ষে ভোট দেন ২৩৪ আইনপ্রণেতা। বিপক্ষে পড়ে মাত্র চারটি ভোট। ভোটাভুটির সময় বিলটির বিরোধিতা করে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) ওয়াকআউট করে। দলটির আইনপ্রণেতারা ভোটাভুটিতে অংশ নেননি।
 
কয়েকটি বিরোধী দল বিলের কপি ছিঁড়ে ফেলে। বিরোধীরা বলছেন, এই পদক্ষেপ দেশের গণতন্ত্রের অপূরণীয় ক্ষতি করেছে। জমিয়তে উলেমা-ই-ইসলাম-ফজল (জেইউআই-এফ) এর চার সদস্য, যারা একসময় ক্ষমতাসীন পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ (পিএমএল-এন) এর ঘনিষ্ঠ মিত্র ছিল, তারা সংশোধনীর বিরুদ্ধে ভোট দিয়েছেন।
 
জাতীয় পরিষদে বিলটি পাস হওয়ায় আইনপ্রণেতাদের অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। বিলটি এখন আবারও বিতর্ক ও পর্যালোচনার জন্য সিনেটে ফেরত পাঠানো হবে এবং তারপর উচ্চকক্ষে এটি পাস হতে হবে। এরপর প্রেসিডেন্টের স্বাক্ষরের মধ্যদিয়ে এটি আইনে পরিণত হবে।
 
এই সংশোধনীর ফলে উচ্চ আদালতের বিচারপতি নিয়োগ প্রক্রিয়ায় পরিবর্তনের মতো বিষয়গুলো ছাড়াও সামরিক কাঠামোয় বড় ধরনের পরিবর্তন আসবে। সেনাপ্রধান আসিম মুনির এখন প্রতিরক্ষা বাহিনীর প্রধানের নতুন পদে উন্নীত হবেন।
 
সেনাবাহিনীর পাশাপাশি নৌবাহিনী এবং বিমানবাহিনীও সেনাপ্রধানের অধীনে থাকবে। তার মেয়াদ শেষ হওয়ার পর, তার পদমর্যাদা বজায় থাকবে। সমালোচকরা বলছেন, এই পরিবর্তনের ফলে সামরিক বাহিনী এবং ক্ষমতাসীন জোটের হাতে ক্ষমতা কেন্দ্রীভূত হবে।
 
এই সংশোধনীর ফলে সাংবিধানিক মামলাগুলো সুপ্রিম কোর্ট থেকে একটি নতুন ফেডারেল সাংবিধানিক আদালতে স্থানান্তরিত হবে, যার নিয়োগ করবে সরকার। সাম্প্রতিক বছরগুলোতে সুপ্রিম কোর্ট বেশ কয়েকটি সরকারি নীতিমালা আটকে দিয়েছে এবং প্রধানমন্ত্রীদের ক্ষমতাচ্যুত করেছে।

 

 


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘বাংলাদেশ না থাকায় খারাপ লাগছে’ পাকিস্তান অধিনায়কের

1

রাশিয়া-ইউক্রেন যুদ্ধে ঘানার ৫৫ নাগরিক নিহত

2

বাংলাদেশের সমর্থনে বিশ্বকাপ নিয়ে বিশাল সিদ্ধান্ত নিল পাকিস্ত

3

‘পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় এলে ৪৫ দিনের মধ্যে সীমান্তে বেড়া

4

হার্দিকের মায়ের সঙ্গে যে কথা বললেন তার প্রেমিকা

5

খালেদা জিয়ার অবস্থা এখনো শঙ্কামুক্ত নয়: খোকন

6

বাংলাদেশের বয়কটের প্রভাবে অলিম্পিক হারাতে বসেছে ভারত

7

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ

8

ঘোড়ার গোশত খাওয়া যাবে, কী বলে ইসলাম?

9

গ্রিনল্যান্ড ইস্যুতে পিছু হটার সুযোগ নেই, হুঁশিয়ারি ট্রাম্পে

10

ভারতে বিশ্বকাপ খেলতে না যাওয়ার সিদ্ধান্তকে স্বাগত জানালেন আস

11

এমন দোয়া ও ভালোবাসা পাওয়া পরম সৌভাগ্যের

12

ডিসেম্বরের ২৮ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ২৯৩ কোটি ডলার

13

ইউক্রেনে রাশিয়ার ড্রোন হামলায় নিহত ১

14

সুদান সংঘাত: নেপথ্যে আমিরাত-ইসরায়েল?

15

অভ্যুত্থানের পর নতুন সুযোগ কাজে লাগানোর আহ্বান তারেক রহমানের

16

আগের ফর্মে ফেরত আসলাম : মিষ্টি জান্নাত

17

৪ মিনিটের মধ্যেই শেষ বাংলাদেশ-ভারত ম্যাচের টিকিট

18

আপনাদের টাকা দিয়েই আমরা বিয়ে করব: ঐন্দ্রিলা

19

সালমানের পর বিষ্ণোই গ্যাংয়ের টার্গেটে আরেক জনপ্রিয় সংগীতশিল্

20