Ads here
রিপোর্টার
প্রকাশ : Nov 13, 2025 ইং
অনলাইন সংস্করণ

নেতানিয়াহুকে ক্ষমা করার অনুরোধ জানিয়ে ইসরাইলের প্রেসিডেন্টকে ট্রাম্পের চিঠি

আন্তর্জাতিক ডেস্ক : দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে নেতানিয়াহুর বিচার চলছে। যদিও গাজায় সামরিক আগ্রাসনের কারণে অসংখ্যবার শুনানি পেছানো হয়েছে। এর মধ্যে নিজের ঘনিষ্ঠ মিত্রকে বারবার ক্ষমা করার আহ্বান জানাচ্ছেন ট্রাম্প।

এবার সরাসরি ইসরাইলি প্রেসিডেন্টকে চিঠি লিখলেন মার্কিন প্রেসিডেন্ট। চিঠিতে তিনি বলেছেন, ‘আমি ইসরাইলের বিচার ব্যবস্থার স্বাধীনতাকে শ্রদ্ধা করি। তবে আমার বিশ্বাস, নেতানিয়াহুর বিরুদ্ধে করা মামলা একটি রাজনৈতিক ও অন্যায় পদক্ষেপ। তিনি বহু বছর ধরে, বিশেষ করে, ইরানের মতো কঠিন প্রতিপক্ষের বিরুদ্ধে লড়াইয়ে আমার ঘনিষ্ঠ সহযোগী হিসেবে কাজ করেছেন।’
 
ট্রাম্পের চিঠির পর ইসরাইলি প্রেসিডেন্টের কার্যালয় থেকে জানানো হয়েছে, যদি কেউ প্রেসিডেন্টের কাছে ক্ষমা প্রার্থনা করতে চান, তাহলে তাকে নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করে আনুষ্ঠানিকভাবে আবেদন করতে হয়। এদিকে চিঠির জন্য ট্রাম্পকে ধন্যবাদ দিয়েছেন নেতানিয়াহু। সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ এক বার্তায় তিনি বলেন, ‘প্রেসিডেন্ট ট্রাম্প, আপনার অবিশ্বাস্য সমর্থনের জন্য ধন্যবাদ। আপনি সব সময়ের মতো এবারও সত্য কথাটা বলেছেন।
 
নেতানিয়াহুর বিরুদ্ধে ২০১৯ সালে তিনটি দুর্নীতির মামলা দায়ের করা হয়। এর মধ্যে এক মামলায় ব্যবসায়ীদের কাছ থেকে তিনি প্রায় সাত লাখ শেকেল (প্রায় দুই লাখ ডলার) মূল্যের উপহার নিয়েছেন বলে অভিযোগ রয়েছে। তবে তিনি সব অভিযোগ অস্বীকার করে নিজেকে নির্দোষ দাবি করে আসছেন। 

 

 


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ক্ষমতায় গেলে ২০ হাজার কিমি খাল খনন হবে: তারেক রহমান

1

আরিয়ানের সঙ্গে নাম জড়ানো কে এই সুন্দরী লারিসা

2

আজকের স্বর্ণের দাম: ২৫ ডিসেম্বর ২০২৫

3

রাশিয়া-ইউক্রেন শান্তি চুক্তি ‘চূড়ান্ত পর্যায়ে’: ট্রাম্প

4

হাসিনার হয়ে কেন মামলা লড়তে চান না, কারণ জানালেন জেড আই খান

5

টানা ছয় জয় বাংলাদেশের মেয়েদের

6

প্রতিপক্ষ ক্ষমতায় গেলে নারীদের স্বাধীনতা হরণ হতে পারে: ইশরা

7

‘বাংলাদেশের মতো পাকিস্তান সরে দাঁড়ালে বিশ্বকাপ শেষ হয়ে যাবে’

8

যুক্তরাষ্ট্রের নতুন ট্যারিফ পরিস্থিতি পর্যবেক্ষণ করছে সরকার

9

এ আর রহমানের বিরুদ্ধে গান চুরির অভিযোগ

10

যখন আসবেন তারেক রহমান

11

ক্যারিবিয়ান ও পূর্ব প্রশান্ত মহাসাগরে মার্কিন অভিযানে নিহত ১

12

প্রথম তারাবিতে বায়তুল মোকাররমে মুসল্লিদের উপচে পড়া ভিড়

13

ঘন কুয়াশার কারণে ঢাকায় নামতে পারেনি ৮ ফ্লাইট

14

একুশে ফেব্রুয়ারির পরিবর্তে ৮ ফাল্গুন মাতৃভাষা দিবস পালনের প

15

কঠিন সময় পার করে নেইমার জানালেন–‘এবার শেষ মিশন’

16

মাঠের লড়াইয়ের আগে বাজারমূল্যের শীর্ষে কারা?

17

ইসরাইলকে চাপ প্রয়োগের ক্ষমতা কেবল ট্রাম্পের আছে: তুর্কি পররা

18

উদ্বোধনী ম্যাচে টস জিতে বোলিংয়ে পাকিস্তান

19

রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘন, ১ দিনে ডিএমপির ৮৬

20