Ads here
রিপোর্টার
প্রকাশ : Jan 13, 2026 ইং
অনলাইন সংস্করণ

প্রথমবারের মতো ভারতে নিযুক্ত তালেবান দূত

আন্তর্জাতিক ডেস্ক : ২০২১ সালে ক্ষমতা দখলের পর এই প্রথমবারের মতো ভারতে এক জ্যেষ্ঠ কূটনীতিক নিয়োগ দিয়েছে আফগানিস্তানের তালেবান সরকার। দিল্লিতে অবস্থিত আফগান দূতাবাসের দায়িত্ব পালনের জন্য পাঠানো হয়েছে এই কর্মকর্তাকে। ভারত আনুষ্ঠানিকভাবে তালেবান সরকারকে স্বীকৃতি না দিলেও, এই পদক্ষেপ দুই দেশের মধ্যকার ক্রমবর্ধমান সম্পর্কের ইঙ্গিত দিচ্ছে। মূলত ইসলামাবাদ ও কাবুলের মধ্যকার দূরত্বের সুযোগ নিয়ে নিজেদের অবস্থান সুসংহত করতে চাইছে দিল্লি।

আফগান দূতাবাসের এক বিবৃতিতে জানানো হয়েছে, তালেবানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা নূর আহমদ নূর ‘চার্জ দ্য অ্যাফেয়ার্স’ হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন এবং ইতোমধ্যে ভারতীয় কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন। সোমবার দিবাগত রাতে এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে দূতাবাস জানায়, উভয় পক্ষই আফগানিস্তান-ভারত সম্পর্ক জোরদার করার গুরুত্বের ওপর জোর দিয়েছে।

ভারত এই বিষয়ে কোনো মন্তব্য না করলেও, আফগান দূতাবাস নূর আহমদ নূরের সঙ্গে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তা আনন্দ প্রকাশের একটি ছবি প্রকাশ করেছে। আন্তর্জাতিকভাবে বৈধতা পাওয়ার প্রচেষ্টার অংশ হিসেবে আফগানিস্তান তাদের বিদেশের মিশনগুলোর নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করছে, যার ধারাবাহিকতায় এই নিয়োগ। এর আগে গত অক্টোবরে ভারত আফগানিস্তানে তাদের ‘টেকনিক্যাল মিশন’কে পূর্ণাঙ্গ দূতাবাসে উন্নীত করার ঘোষণা দিয়েছিল। উল্লেখ্য, বর্তমানে একমাত্র রাশিয়া আফগান তালেবান সরকারকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিয়েছে।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

২৩ হাজার কোটি টাকার চেলসিকে রুখে দিল কারাবাগ

1

কেন ট্রাম্পের প্রশাসনিক শক্তিও বাঁচাতে পারছে না বিটকয়েনকে

2

আল হিলালে অভিষেক ম্যাচেই হ্যাটট্রিক বেনজেমার

3

আমার ফিউচার হিরোইন হানিয়া আমির: শাকিব খান

4

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে কঠিন সমীকরণের সামনে বাংলাদেশ

5

হজযাত্রীদের নিয়ে সৌদি আরবের নতুন নির্দেশনা

6

খালেদা জিয়াকে আমন্ত্রণ পত্র পৌঁছে দিলেন টুকু

7

জিয়াউর রহমান দেশ থেকে বাকশাল দূর করেছিলেন: মঈন খান

8

ভূমিকম্পে রাজধানীর কোন এলাকা নিরাপদ?

9

বিশ্বের সব দেশের ওপর শুল্ক ১০ থেকে বাড়িয়ে ১৫ শতাংশ করলেন ট্র

10

সশস্ত্র বাহিনীকে ম্যাজিস্ট্রেসি ও বিচারিক ক্ষমতা দেওয়ার ইঙ্গ

11

মায়ামি নাকি উরুগুয়ে- ভবিষ্যৎ নিয়ে দোটানায় সুয়ারেজ

12

উপদেষ্টাদের কূটনৈতিক পাসপোর্ট সারেন্ডারের বিষয়ে যা বললেন তৌহ

13

শান্তকে অসাধারণ অধিনায়ক দাবি করে যা বললেন কোচ

14

ট্রাম্পের কড়া বার্তাকে ‘স্বাগত’ জানাল নাইজেরিয়ার সরকার

15

জয়পুরহাটে দুইটি আসনে ১৪ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

16

‘বুম্বাদা আমাদের পথপ্রদর্শক’, পদ্মশ্রী প্রাপ্তিতে প্রসেনজিৎক

17

জাপানে শক্তিশালী ভূমিকম্পের পর সুনামির আঘাত

18

এক কোটি লিটার সয়াবিন তেল কিনবে সরকার

19

‘সাজার ক্ষেত্রে নারী হিসাবে সহানুভূতি পাবেন না শেখ হাসিনা’

20