Ads here
রিপোর্টার
প্রকাশ : Jan 26, 2026 ইং
অনলাইন সংস্করণ

রাশিয়ার তেলবাহী জাহাজের ভারতীয় ক্যাপ্টেনকে হেফাজতে নিলো ফ্রান্স

আন্তর্জাতিক ডেস্ক : নিষেধাজ্ঞা উপেক্ষা করে রাশিয়ার তেলবাহী সন্দেহে আটক করা জাহাজের ভারতীয় ক্যাপ্টেনকে রবিবার হেফাজতে নিয়েছে ফ্রান্স। কোনো পতাকা না উড়িয়েই চলাচল করায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ফরাসি প্রসিকিউটররা। ৫৮ বছর বয়সী ওই অধিনায়ক ‘গ্রিঞ্চ’ নামের ট্যাংকারটির দায়িত্বে ছিলেন।  বৃহস্পতিবার ফরাসি নৌবাহিনী ভূমধ্যসাগরে জাহাজটি জব্দ করে। বর্তমানে এটিকে দক্ষিণ ফ্রান্সে মার্সেইয়ের কাছের একটি বন্দরে কড়া পাহারায় নোঙর করে রাখা হয়েছে।

জানা গেছে, তেল ট্যাংকারটি বৃহস্পতিবার সকালে স্পেন ও উত্তর আফ্রিকার মধ্যবর্তী আন্তর্জাতিক জলসীমায় আটক করা হয়। ফ্রান্সের আঞ্চলিক সামুদ্রিক প্রিফেকচার (প্রশাসনিক এলাকা বা অঞ্চল) শনিবার এক বিবৃতিতে জানায়, ফরাসি নৌবাহিনী জাহাজটিকে দক্ষিণ ফ্রান্সের গালফ অব ফস এলাকায় নিয়ে আসে।

বিবৃতিতে আরও বলা হয়, কোনো দেশের পতাকা না ওড়ানোর অভিযোগে প্রাথমিক তদন্তের অংশ হিসেবে জাহাজটি মার্সেইয়ের সরকারি কৌঁসুলির অধীনে রাখা হবে। তদন্তের সঙ্গে জড়িত একটি সূত্র জানিয়েছে, জাহাজটির ক্যাপ্টেন ও ক্রুদেরও জিজ্ঞাসাবাদ করা হবে। জাহাজটির বাকি নাবিকদেরও সবাই ভারতীয়। তারা এখনো জাহাজেই অবস্থান করছেন।

ফরাসি বার্তা সংস্থা এএফপির এক আলোকচিত্রীর পর্যবেক্ষণ অনুযায়ী, রবিবার সকালে ট্যাংকারটি মার্তিগ শহরের উপকূল থেকে প্রায় ৫০০ মিটার দূরে নোঙর করা অবস্থায় ছিল। কাছেই অবস্থান করছিল ফরাসি নৌবাহিনীর একটি জাহাজ ও আধাসামরিক পুলিশ বাহিনী জেনদারমেরির দুটি টহল নৌযান।

সামুদ্রিক প্রিফেকচার জানায়, নোঙর করা স্থানটির চারপাশে নৌ ও আকাশপথে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নিষেধাজ্ঞার আওতায় থাকা ‘ছায়া বহরের’ অংশ বলে সন্দেহ করা এমন মোট ৫৯৮টি জাহাজ রয়েছে।  গত বছরের সেপ্টেম্বরের শেষ দিকে ফ্রান্স ‘বরাকাই’ নামে রাশিয়ার সঙ্গে সংশ্লিষ্ট আরেকটি জাহাজ আটক করে। জাহাজটির ক্রুরা সেটিকে বেনিনের পতাকাবাহী বলে দাবি করেছিলেন। আর ওই পদক্ষেপকে ‘ডাকাতি’ বলে নিন্দা করেছিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

সূত্র: এএফপি

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাকিস্তান থেকে জেএফ-১৭ যুদ্ধবিমান কিনছে ইন্দোনেশিয়া

1

ইউক্রেনে রাশিয়ার ড্রোন হামলায় নিহত ১

2

লন্ডন থেকে ফিরেই হাদিকে দেখতে গেলেন জামায়াত আমির

3

রাশিয়ার তেল আমদানিতে ক্ষুব্ধ ট্রাম্প, ভারতের ওপর আরও শুল্ক আ

4

পাকিস্তান দলে রিজওয়ানকে বাইরে রেখে রদবদলের আভাস

5

দুইদিনে ইসিতে ১৬৪ আপিল

6

সূর্যকুমারের বিরুদ্ধে ৫০০ কোটির মামলা করবেন খুশি

7

পাকিস্তানি সেনাদের অভিযানে ‘ভারতের মদদপুষ্ট’ ২২ সন্ত্রাসী নি

8

তারেক রহমানকে শোকবার্তা পৌঁছে দিলেন নেপাল ও ভুটানের মন্ত্রীর

9

আমি মাছ-ভাত খেতে চাই: শোয়েব আখতার

10

২৫ শতাংশ পারিশ্রমিকের পাশাপাশি ১৫ দিনের ভাতাও পরিশোধ করলো সি

11

অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়লেন অভিষেক-গিল জুটি

12

অনেক লুটতরাজ, অর্থ পাচারকারী বিভিন্ন অফিসে গিয়ে সেজদা দেওয়

13

জয় থেকে ৪ উইকেট দূরে বাংলাদেশ

14

হাসিনা, জয় ও পুতুলের দুর্নীতির তিন মামলার রায় ২৭ নভেম্বর

15

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ

16

উত্তেজনা কমিয়ে শান্তি বজায় রাখার আহ্বান জাতিসংঘ মহাসচিবের

17

বিশ্ববাজারে স্বর্ণের দামে নতুন ইতিহাস

18

দ্বিতীয় বিয়ের পর পাকিস্তানি খেলোড়ারের বিরুদ্ধে খুনের অভিযোগ!

19

জন্মহারে বড় ধস, অর্থনৈতিক সংকটের মুখে চীন!

20