Ads here
রিপোর্টার
প্রকাশ : Jan 26, 2026 ইং
অনলাইন সংস্করণ

পুলিশ স্টাফ কলেজে দক্ষ অফিসারদের পদায়নের নির্দেশ

ডেস্ক নিউজ : স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী আজ পুলিশ স্টাফ কলেজে দক্ষ অফিসারদের পদায়ন ও নিয়মিত বোর্ড সভা আয়োজনের নির্দেশ দিয়েছেন।তিনি কলেজের প্রশিক্ষণের মানোন্নয়নে গুরুত্বারোপ করেন যাতে বিদেশ থেকেও পুলিশ কর্মকর্তারা নিয়মিত কলেজে এসে উন্নত প্রশিক্ষণ গ্রহণ করতে পারে।

বোর্ডের চেয়ারম্যান স্বরাষ্ট্র উপদেষ্টা পুলিশ স্টাফ কলেজ পরিচালনা বোর্ডের ২০তম সভায় সভাপতির বক্তৃতাকালে এ নির্দেশ দেন। আজ সোমবার কলেজের সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় বোর্ডের ভাইস চেয়ারম্যান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি, বোর্ডের সদস্য ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) বাহারুল আলম, আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের সচিব ড. হাফিজ আহমেদ চৌধুরী, বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের রেক্টর সাঈদ মাহবুব খান ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসানসহ বোর্ডের সদস্যগণ অংশগ্রহণ করেন।

পুলিশ স্টাফ কলেজ বাংলাদেশ’র রেক্টর (অতিরিক্ত আইজিপি) ও বোর্ড সচিব কাজী মোহাম্মদ ফজলুল করিম সভা পরিচালনা করেন। সভায় পুলিশ স্টাফ কলেজে উচ্চতর প্রশিক্ষণ আয়োজন ও প্রশিক্ষণের ক্ষেত্র বিস্তৃতকরণ, অবকাঠামোগত উন্নয়ন পরিকল্পনা, সাংগঠনিক কাঠামো সংস্কার ও জনবল বৃদ্ধি, একাডেমিক এবং গবেষণা কার্যক্রমসহ প্রশাসনিক বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

 


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বামী-কন্যার মন্ত্রিত্ব দেখলেন হুরুন নাহার

1

পুনরায় চালু হয়েছে এনআইডি সংশোধন কার্যক্রম

2

পরিবেশকে প্রভাবমুক্ত রেখে সমন্বিত যোগাযোগ ব‍্যবস্থা তৈরির আহ

3

আগের ফর্মে ফেরত আসলাম : মিষ্টি জান্নাত

4

সঞ্চয়পত্রের কোন স্কিমে কত মুনাফা

5

শেখ হাসিনা টিউলিপসহ ১৮ জনের মামলার রায় ২ ফেব্রুয়ারি

6

ভূমিকম্পের পর এবার ধেয়ে আসছে ঘূর্ণিঝড়

7

পদত্যাগ প্রশ্নে যা বললেন উপদেষ্টা আসিফ মাহমুদ

8

সেলিমকে দেখতে হাসপাতালে আমির, দুঃসময়ে সালমানের পাশে নেই শাহর

9

৪১তম টেস্ট সেঞ্চুরিতে পন্টিংয়ের যে রেকর্ডে ভাগ বসালেন রুট

10

সৃজিত-মিথিলার ঘুরতে যাওয়ার ছবি হঠাৎ আলোচনায়, ব্যাপার কী?

11

শাশুড়িকে নিয়ে নতুন তথ্য দিলেন বুবলী

12

নতুন সাজে নজর কাড়লেন নীতা আম্বানি

13

নওগাঁয় অনুমতি নেই’ বলছে প্রশাসন: তবুও চলছে স্কুল মাঠে মেলা

14

তালেবানকে দুটি পথের একটি বেছে নিতে বললেন পাকিস্তানের সেনাপ্র

15

রমজানের তাৎপর্য

16

ঢাকায় শীত নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা

17

দেশের সর্বনিম্ন তাপমাত্রা রাজশাহীতে

18

ওয়াশিংটন পোস্টে ব্যাপক ছাঁটাই, চাকরি হারিয়েছেন ৩০০ সাংবাদিক

19

২৩ বছরেই কৃতিকে বিয়ে দিতে চেয়েছিলেন মা গীতা শ্যানন

20