Ads here
রিপোর্টার
প্রকাশ : Jan 25, 2026 ইং
অনলাইন সংস্করণ

বিশ্বকাপ না খেলায় এ সময়ে ক্রিকেটাররা কী করবেন

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপ খেলতে ভারতে না যাওয়ার ব্যাপারে বাংলাদেশ অনড় অবস্থানে থাকার ঘোষণা দিয়ে আসছিল শুরু থেকেই। দিন দুয়েক আগে আইসিসি বোর্ড মিটিং করে বাংলাদেশকে ২৪ ঘণ্টা সময় বেঁধে দিয়েছিল চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার জন্য। পরে বাংলাদেশের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে ভারতে কোনোভাবেই খেলবে না টাইগাররা।

বিসিবি সভাপতি বলেছিলেন, আমরা এখনও আইসিসিকে বলব বিকল্প ভেন্যুতে খেলার আবেদন বিবেচনা করার জন্য। আইসিসি সে আবেদনে সাড়া দেয়নি। তারা আনুষ্ঠানিকভাবে সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে গতকাল (শনিবার) সন্ধ্যায়। বলেছে, বাংলাদেশকে সরিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করা হয়েছে।

যেহেতু বিশ্বকাপে বাংলাদেশ দল খেলছে না সেক্ষেত্রে এই ফাঁকা সময়ে কী করবেন ক্রিকেটাররা। অবশ্য বেশ কিছু ক্রিকেটার নিজ শহরে অবস্থান করছেন, পরিবারের সাথে ছুটি কাটাচ্ছেন। আগামী মাসে রয়েছে বিসিএল। তার আগে জাতীয় দলের ক্রিকেটারদের জন্য আরো একটি টুর্নামেন্ট আয়োজনের চেষ্টায় বিসিবি। ঢাকা পোস্টকে একজন পরিচালক জানান দ্রুতই এ বিষয়ে সিদ্ধান্ত জানা যাবে।

তার আগে ছুটি কাটিয়ে হয়তো ক্রিকেটারদের জন্য কিছুদিনের ক্যাম্পের ব্যবস্থাও করবে বিসিবি। পরবর্তীতে জাতীয় নির্বাচন শেষে হয়তো মাঠে গড়াতে পারে টুর্নামেন্ট। 


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাশিয়া ইস্যুতে হাত গুটিয়ে নিচ্ছেন ট্রাম্প?

1

তেলের জন্য কোনো রক্ত নয়, বিক্ষোভকারীদের হুঁশিয়ারি

2

বিএনপি সবসময় বিশ্বাস করে জনগণই সব ক্ষমতার উৎস : তারেক রহমান

3

তরুণদের অংশীদার না করলে শিক্ষা সংস্কার সম্ভব নয়: সুজান ভাইজ

4

মস্কোতে গাড়ি বোমা হামলায় রুশ শীর্ষ জেনারেল নিহত

5

ঢাকা-১১ নাহিদ ও ঢাকা-১৮ নাসীরুদ্দীন পাটওয়ারীকে প্রার্থী ঘোষণ

6

অ্যাশেজ শেষে ইংলিশদের সঙ্গে বিয়ার খেতে চান হেড

7

সরকারের ভেতরেই ভূত আছে: রিজভী

8

সোমেশ্বরী নদী থেকে চুরি, ২ জনকে কারাদন্ড

9

দেশের বাজারে আজ কত দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

10

মধ্যপ্রাচ্যে রমজান শুরু কবে, জানা যাবে সন্ধ্যায়

11

ভারতের সাথে নিউজিল্যান্ডের মুক্ত বাণিজ্য চুক্তি

12

ট্রাম্পের কড়া বার্তাকে ‘স্বাগত’ জানাল নাইজেরিয়ার সরকার

13

ঢাকায় চালু হলো তুরস্কের ভিসা আবেদনকেন্দ্র, জেনে নিন এন্ট্রি

14

ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের অভিযান নিয়ে উদ্বেগ জানালেন গুতেরে

15

ইরানকে ঘিরে উত্তেজনার মধ্যে মধ্যপ্রাচ্যে মার্কিন বিমানবাহী র

16

ভোটার হলেন ব্যারিস্টার জাইমা রহমান

17

ভারতের বিপক্ষে শেষ দুই টি-টোয়েন্টিতে থাকছেন না হেড

18

কেইনের দ্রুততম ‘সেঞ্চুরি’, বায়ার্নের বড় জয়

19

ফেব্রুয়ারিতে নির্বাচনের সব প্রস্তুতি সম্পন্ন করেছে বিএনপি: র

20