Ads here
রিপোর্টার
প্রকাশ : Jan 27, 2026 ইং
অনলাইন সংস্করণ

জামায়াতের সঙ্গে আসলে আওয়ামী লীগ নেতাদেরও সাতখুন মাফ: রিজভী

ডেস্ক নিউজ : বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ও বিএনপি নেতাদের বক্তব্য বিকৃত করা এবং নেতাদের বিরুদ্ধে কুৎসা রটানো ও অপপ্রচার করাই এখন বট বাহিনীর কাজ বলে অভিযোগ করেছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

জামায়াতের সঙ্গে আসলে আওয়ামী লীগ নেতাদেরও সাতখুন মাফ হয়ে যায় এমন অভিযোগ এনে রিজভী বলেন, যত অপরাধই করুক- আওয়ামী লীগ করে মানুষ পোড়াক, গাড়ি পোড়াক, হত্যা করুক- সাতখুন মাফ হয়ে যায় যদি তারা জামায়াতের মঞ্চে আসে, যদি তারা জামায়াতের সঙ্গে সংশ্লিষ্ট হয়।  
 
মঙ্গলবার (২৭ জানুয়ারি) জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মিছিল শেষে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সামনে এক সংক্ষিপ্ত সমাবেশে এসব কথা বলেন তিনি। ধানের শীষের নির্বাচনি প্রচারণা উপলক্ষে মিছিলটি সুপ্রিম কোর্টের সামনে থেকে শুরু হয়।
 
সমাবেশে রুহুল কবির রিজভী বলেন, দেশে চলছে ভণ্ডামি, চলছে অপপ্রচার। আপনারা বট বাহিনীর কথা শুনেছেন। এই বট বাহিনীর নাম আগে আমরা শুনিনি। এই বট বাহিনী তৈরি করেছে একটি রাজনৈতিক দল- শুধু বিএনপি, বিএনপির নেতা তারেক রহমান ও অন্যান্য নেতৃবৃন্দের বক্তব্য বিকৃত করা এবং নেতাদের বিরুদ্ধে কুৎসা রটানো ও অপপ্রচার করাই যাদের দায়িত্ব। তারা নাকি গণতান্ত্রিক আন্দোলনে ছিলেন! 
 
তিনি বলেন, জামায়াতের বড় নেতা আব্দুল্লাহ তাহের, বাড়ি কুমিল্লার চৌদ্দগ্রাম।তিনি তার প্রথম জনসভায় সালাউদ্দিন মজুমদারকে পরিচয় করিয়ে দিয়েছেন- যিনি ২০১৫ সালের আন্দোলনে বাস পুড়িয়ে আটজন মানুষকে হত্যা করেছেন, যার বিরুদ্ধে হত্যা মামলা রয়েছে। যে যত অপরাধই করুক- আওয়ামী লীগ করে মানুষ পোড়াক, গাড়ি পোড়াক, হত্যা করুক- সব পাপ সাতখুন মাফ হয়ে যায় যদি তারা জামায়াতের মঞ্চে আসে, যদি তারা জামায়াতের সঙ্গে সংশ্লিষ্ট হয়। এর জবাব দেবেন কি?
 
বিএনপির এই নেতা বলেন, আজ নানানভাবে অনেক কথা বলছে জামায়াত এবং তাদের জোট। আমরা যে ইসলাম সম্পর্কে জানি, যে ইসলামের চর্চা করি- সেখানে মুনাফিকি নেই। মুনাফিকি অত্যন্ত জঘন্য একটি পাপ। মিথ্যা কথা বলা বড় ধরনের পাপ, অন্যায় করাও বড় ধরনের পাপ। আজ তাদের প্রতিটি কর্মকাণ্ডের মধ্যেই আমরা এসব দেখতে পাচ্ছি। তিনি বলেন, আজ শত শত আইনজীবী ধানের শীষের পক্ষে দাঁড়িয়ে তাকে বিজয়ী করার জন্য রাস্তায় নেমেছেন। বারবার এ দেশের মানুষ ধানের শীষকে বিজয়ী করেছে। ধানের শীষ কখনো মিথ্যার পক্ষে নয়। এ দেশের জনগণ মিথ্যা, অসত্য, বেইনসাফি ও মুনাফেকিকে কখনোই পাত্তা দেয়নি, কখনোই তার পক্ষে ছিল না।

 


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘সেরে উঠুন দেশনেত্রী, আপনার প্রতীক্ষায় বাংলাদেশ’

1

‘হয়তো ভালো কিছু হচ্ছে’, ইউক্রেন শান্তি পরিকল্পনা ইস্যুতে ট্র

2

ঢাকায় শীত নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা

3

নির্বাচন সামনে রেখে আরও ৭৭ উপজেলায় নতুন ইউএনও

4

সংবিধানে ফিরলো তত্ত্বাবধায়ক ব্যবস্থা, আপিল বিভাগের রায়

5

‘নির্বাচন নিয়ে কেউ কেউ গাছে কাঁঠাল রেখে গোঁফে তেল দিচ্ছেন’

6

ট্রাম্পের অতীত সম্পর্কের নতুন তথ্য ফাঁস

7

ভারত হাসিনাকে ফেরত না দিলে কিছুই করার নেই : পররাষ্ট্র উপদেষ্

8

আন্তর্জাতিক ক্রিকেটে ৮৪তম সেঞ্চুরি পূর্ণ করলেন বিরাট কোহলি

9

বিশ্বকাপের ভেন্যু নিয়ে বিদেশি পর্যটকদের আগাম হুঁশিয়ারি

10

জাবি ক্যাম্পাসে রাত ১০টার পর যেকোনো অনুষ্ঠান নিষিদ্ধ

11

শাকিব নাকি দেব—কে বেশি সিরিয়াস, জানালেন জ্যোতির্ময়ী

12

২২ নভেম্বর: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

13

রমজানে বদহজম ঠেকাতে কি খাওয়া উচিত?

14

লা লিগা / আতলেতিকো মাদ্রিদের পর এবার জিরোনার মাঠেও হারল বার্

15

যমুনা গ্রুপের ইয়াসিন ইসলাম নাজেল ডব্লু বিসির মুয়েথাই সভাপতি

16

‘ঝুঁকেগা নেহি’, সিবিআই হেনস্তার জবাবে রণহুঙ্কার দিলেন বিজয়

17

অপারেশন ডেভিল হান্টের ফেজ টু অবিলম্বে শুরু হবে : স্বরাষ্ট্র

18

৩০তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার উদ্বোধন

19

মস্কোতে আবাসিক ভবনে রুশ জেনারেল গুলিবিদ্ধ

20