Ads here
রিপোর্টার
প্রকাশ : Mar 1, 2026 ইং
অনলাইন সংস্করণ

অঘোষিত কোয়ার্টার ফাইনালে আজ মুখোমুখি ওয়েস্ট ইন্ডিজ ও ভারত

স্পোর্টস ডেস্ক : নকআউট ম্যাচের রোমাঞ্চ দিয়ে আজ শেষ হচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইট পর্ব। কলকাতার ইডেন গার্ডেনে অলিখিত কোয়ার্টার ফাইনালে রূপ নেওয়া সুপার এইটের শেষ ম্যাচে মুখোমুখি বর্তমান ও সাবেক দুই চ্যাম্পিয়ন ভারত ও ওয়েস্ট ইন্ডিজ। জিতলে সেমিফাইনাল, হারলে বিদায়। খেলা হলে রানরেটের হিসাব কষতে হবে না। তবে বৃষ্টিতে ম্যাচ পরিত্যক্ত হলে নেট রানরেটে ওয়েস্ট ইন্ডিজের চেয়ে পিছিয়ে থাকায় কপাল পুড়বে স্বাগতিকদের। আবহাওয়ার পূর্বাভাসে অবশ্য আজ কলকাতায় বৃষ্টির সম্ভাবনা নেই।

গ্রুপ-১ থেকে এরই মধ্যে দক্ষিণ আফ্রিকার সেমিফাইনালে খেলা ও জিম্বাবুয়ের বিদায় নিশ্চিত হয়েছে। ভারত ও ওয়েস্ট ইন্ডিজ দুদলই দক্ষিণ আফ্রিকার কাছে হেরেছে ও জিম্বাবুয়ের বিপক্ষে জিতেছে। প্রোটিয়াদের বিপক্ষে ৭৬ রানের বড় হারের পর সেমিতে উঠতে পরের দুই ম্যাচেই জয়ের সমীকরণ দাঁড়ায় ভারতের সামনে, যার প্রথম ধাপটা বেশ ভালোভাবেই পার করেছে তারা। ২৫৬ রানের পাহাড় গড়ে জিম্বাবুয়েকে হারিয়েছে ৭২ রানে। 

উইন্ডিজের বিপক্ষে নকআউট ম্যাচের চ্যালেঞ্জকে তাই বাড়তি চাপ মনে করছেন না ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব, ‘এ ধরনের পরিস্থিতি (বাঁচা-মরার ম্যাচ) আমাদের জন্য নতুন নয়। তাই বাড়তি চাপ নেই। এমন পরিস্থিতিতে ইতিবাচক পথ বেছে নেওয়ার বিকল্প কিছু নেই। শুধু সিদ্ধান্ত গ্রহণে আরও সাহসী ভূমিকা নিতে হবে।’ ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক শাই হোপের হিসাব আরও সহজ, ‘এই ম্যাচটাকে ফাইনাল হিসাবে দেখতে হবে আমাদের। এটি প্রথম ফাইনাল। আশা করি, এরপর আরও দুটি ফাইনাল খেলতে পারব।’

এবারের আসরে কলকাতায় এটি ভারতের প্রথম ম্যাচ। অন্যদিকে এরই মধ্যে ইডেনে তিনটি ম্যাচ খেলে ফেলায় উইকেটের চরিত্র বুঝতে সুবিধা হবে উইন্ডিজের। ভারতের সাবেক অধিনায়ক ও কোচ অনিল কুম্বলে আরেকটি চ্যালেঞ্জ দেখছেন স্বাগতিকদের। তার মনে হচ্ছে, দলে কার্যকর কোনো ষষ্ঠ বোলার না থাকায় ব্যাটিং সহায়ক উইকেটে বিপদে পড়বে ভারত। 

শেষ তিন ম্যাচেই তাদের বিপক্ষে ১৭০ এর বেশি রান করেছে প্রতিপক্ষ। যেখানে আছে নেদারল্যান্ডস ও জিম্বাবুয়ের মতো দলও। ওয়েস্ট ইন্ডিজের মারকুটে ব্যাটারদের বিপক্ষে ভারতের চ্যালেঞ্জ নিয়ে কুম্বলে বলেছেন, ‘গত বিশ্বকাপ থেকে এখন পর্যন্ত ব্যাটারদের দিয়ে খণ্ডকালীন বোলিংয়ের কাজটা ঠিকঠাকভাবে করেছে ভারত। কিন্তু উইন্ডিজের মতো দলের বিপক্ষে ব্যাটিং সহায়ক উইকেটে চ্যালেঞ্জের মুখে পড়বে তারা। ভারত সাত বা আট ব্যাটার খেলালে তাদের ষষ্ঠ বোলার প্রতিপক্ষের সহজ নিশানা হবে।’ 


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আজকের নামাজের সময়সূচি, ১৫ ফেব্রুয়ারি ২০২৬

1

হাসিনা-কামালের আমৃত্যু কারাদণ্ড বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে আপিল

2

উলিপুরে নির্বাচনী আচরণবিধি ও গণভোট প্রচারণা সংক্রান্ত মতবিনি

3

ডিমের কুসুমে রক্তের দাগ, খাওয়া কি নিরাপদ?

4

তারেক রহমানের দেশে ফেরা নিয়ে কোনো বিধিনিষেধ নেই: প্রেস সচিব

5

যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা কৌশলে ভারত ‘গুরুত্বপূর্ণ অংশী

6

মাঝেমধ্যে বিরতি দরকার হয় : সামিরা খান মাহি

7

সারা বিশ্ব জানবে শেখ হাসিনা কত বড় খুনি ছিলেন: সারজিস আলম

8

এক দিনে ডেঙ্গু আক্রান্ত ১১৪৭ জন, মোট মৃত্যু ২৮৮

9

ইরানে নতুন হামলার বিষয়ে ট্রাম্পকে জানাবেন নেতানিয়াহু

10

দেশকে অন্ধকারে ঠেলে দিতে তৎপর চক্রান্তকারীরা: মির্জা ফখরুল

11

বিয়েতে পারিশ্রমিক ছাড়াই নেচেছিলাম : কার্তিক

12

রমজানের চাঁদ দেখা নিয়ে সৌদি আরবের বার্তা

13

প্রথমবারের মতো শহীদ মিনারে যাবেন জামায়াত আমির

14

‘ভারতীয় প্রক্সি বাহিনীর’ সঙ্গে পাকিস্তানি বাহিনীর তুমুল সংঘর

15

বাংলাদেশে মন্ত্রী হলে কী সুযোগ সুবিধা পাওয়া যায়?

16

সংবিধান সংস্কার পরিষদে শপথ নেননি রুমিন ফারহানা

17

কেন কটাক্ষের শিকার অমিতাভ নাতনি নব্যা?

18

টেকনোক্র্যাট মন্ত্রী কাকে বলে, এই কোটায় মন্ত্রী হচ্ছেন তিনজন

19

ছোট ছেলের বিয়ের খবর জানিয়ে ছবি প্রকাশ করলেন আসিফ আকবর

20