Ads here
রিপোর্টার
প্রকাশ : Nov 1, 2025 ইং
অনলাইন সংস্করণ

গোল্ডেন বুট হাতে পেয়ে এমবাপে বললেন, ‘অনেকবার জিততে চাই’

স্পোর্টস ডেস্ক : ক্যারিয়ারে প্রথমবারের মতো ইউরোপিয়ান গোল্ডেন বুট জিতে বেশ উচ্ছ্বসিত কিলিয়ান এমবাপে। পরেরবার আবার মর্যাদাপূর্ণ এই ব্যক্তিগত পুরস্কার জয়ের প্রত্যয় ব্যক্ত করছেন রিয়াল মাদ্রিদের এই ফরাসি তারকা।

ইউরোপের শীর্ষ লিগগুলোর মধ্যে সর্বোচ্চ গোলদাতাকে এই পুরস্কার দিয়ে থাকে ইউরোপিয়ান স্পোর্টস মিডিয়া। ২০২৪-২৫ মৌসুমের জন্য পুরস্কারটি পেলেন এমবাপে। রিয়ালের হয়ে অভিষেক মৌসুমে লা লিগায় ৩১ গোল করেছেন তিনি। পয়েন্টের ভিত্তিতে নির্ধারণ করা হয় বিজয়ী। এমবাপে পান ৬২ পয়েন্ট। ৫৮.৫ পয়েন্ট পেয়ে দ্বিতীয় হন গত মৌসুমে স্পোর্তিং সিপির হয়ে খেলা ভিক্তর ইয়োকেরেস, লিভারপুলের মোহামেদ সালাহ ৫৮ পয়েন্ট পেয়ে হন তৃতীয়।

 

সান্তিয়াগো বের্নাবেউয়ের প্রেসিডেন্সিয়াল বক্সে শুক্রবার আয়োজিত অনুষ্ঠানে এমবাপের হাতে পুরস্কারটি তুলে দেওয়া হয়। সেখানে রিয়াল মাদ্রিদ সভাপতি ফ্লোরেন্তিনো পেরেস, কোচ শাবি আলোন্সোসহ দলের সব খেলোয়াড় উপস্থিত ছিলেন।

পুরস্কার হাতে নিয়ে উচ্ছ্বসিত এমবাপে বলেন, গোল্ডেন বুট জেতা আমার জন্য দারুণ মুহূর্ত। প্রথমবারের মতো পেলাম, একজন ফরোয়ার্ড হিসেবে সত্যিই বিশেষ কিছু।  রিয়ালে অনেক বছর থাকতে চাই এবং এমন পুরস্কার আরও অনেকবার জিততে চাই।

তিনি বলেন, এই খেলোয়াড়দের ছাড়া পুরস্কারটি জেতা অসম্ভব, আমি তা জানি। ক্লাব, চিকিৎসক, স্টাফদের ধন্যবাদ জানাতে চাই, যারা মাঠের ভেতরে ও বাইরে আমাকে সাহায্য করেছেন। 

এমবাপে বলেন, আমাদের দলে দারুণ একতা আছে। আমি চাই, এই মৌসুমে বড় কিছু জিতি। দলীয় সাফল্যই আসল বিষয়। আশা করি, এই বছর আমরা গুরুত্বপূর্ণ ট্রফি জিতব। 

রিয়াল মাদ্রিদের তৃতীয় খেলোয়াড় হিসেবে এই পুরস্কার জিতলেন এমবাপে। তার আগে সবশেষ ২০১৪-১৫ মৌসুমে জিতেছিলেন ক্রিস্তিয়ানো রোনালদো। পর্তুগিজ মহাতারকা ক্যারিয়ারে মোট চারবার পেয়েছেন এই স্বীকৃতি। রেকর্ড ছয়বার পেয়েছেন বার্সেলোনা কিংবদন্তি লিওনেল মেসি।

গতবার ইউরোপিয়ান গোল্ডেন বুট জিতেছিলেন হ্যারি কেইন, তার আগের মৌসুমে আর্লিং হলান্ড। এই দুজনের আগে টানা দুই মৌসুমে জেতেন রবের্ত লেভানদোভস্কি।

চলতি মৌসুমে এখন পর্যন্ত ১০ ম্যাচে ১১ গোল করে লা লিগার সর্বোচ্চ স্কোরার এমবাপে। ৬টির বেশি গোল নেই আর কারও। তার দলও আছে লিগ টেবিলের চূড়ায়। মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ১৩ ম্যাচের ১২টি জিতেছে তারা।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ধর্মেন্দ্রকে স্মরণ করে চোখ ভিজল সালমানের

1

আইএসের ১৫ অস্ত্রাগার ধ্বংস করল মার্কিন-সিরীয় যৌথ বাহিনী

2

কোনো শপথই নেবে না ১১ দলীয় জোট: আসিফ মাহমুদ

3

ইতালির আকাশে বিজয়-রাশমিকার নববর্ষ উদযাপন

4

যে ৭ কারণে রোজা ভেঙে যায়

5

ইরানে শাসনব্যস্থার পরিবর্তনই ‘সবচেয়ে ভালো সমাধান’: ট্রাম্প

6

দুপুরে ভারতের বিপক্ষে লড়বে বাংলাদেশ

7

ভারতের ছত্তিশগড়ে তুমুল সংঘর্ষ, ছয় মাওবাদী নিহত

8

টিভিতে আজকের খেলা

9

রমজানে সুস্থ থাকতে জরুরি খাদ্যাভ্যাসে পরিবর্তন ও সচেতনতা

10

ভারতে বিশ্বকাপ খেলতে না যাওয়ার সিদ্ধান্তকে স্বাগত জানালেন আস

11

বৃহত্তর ঐক্যের স্বার্থে আট দলের সঙ্গে নির্বাচন করব : নাহিদ ই

12

কঠিন সময় পার করে নেইমার জানালেন–‘এবার শেষ মিশন’

13

পাকিস্তানি খেলোয়াড়দের 'অস্ট্রেলিয়াকে হারানোর উদ্যম' ধরে রাখত

14

ইমনের বিশ্বকাপ প্রস্তুতি বিপিএলে

15

আমদানির সুপারিশে কি পেঁয়াজের দাম কমবে

16

সৌদিকে মধ্যপ্রাচ্যের সবচেয়ে ‘গুরুত্বপূর্ণ’ মিত্র বলল যুক্তরা

17

রনির ১৮ বলের ফিফটি বৃথা, কোয়ার্টার ফাইনাল থেকে বাদ পড়লো বাংল

18

মামদানির আক্রমণের জবাব দিলেন ট্রাম্প

19

ল্যুভরে দুর্ধর্ষ চুরি: আরও দুইজন গ্রেফতার

20