Ads here
রিপোর্টার
প্রকাশ : Mar 9, 2026 ইং
অনলাইন সংস্করণ

মালিঙ্গার বিশ্বরেকর্ড কেড়ে নিলেন বুমরাহ

স্পোর্টস ডেস্ক : রবিবার নরেন্দ্র মোদি স্টেডিয়ামে জাসপ্রিত বুমরাহ ক্রিকেট ইতিহাসে নতুন অধ্যায় লিখলেন। তার ধ্বংসাত্মক বোলিংয়ে ভারত তৃতীয়বারের মতো আইসিসি পুরুষ টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতল। বুমরাহ চার উইকেট নিয়ে নিউজিল্যান্ডের ব্যাটিং লাইন আপ একাই গুঁড়িয়ে দেন। আর তাতেই একটা বিশ্বরেকর্ড গড়ে ফেলেন। টি-টোয়েন্টি বিশ্বকাপের নকআউট ম্যাচে চার উইকেট নেওয়া তিনিই প্রথম পেসার। ৪/১৫ বোলিং ফিগারে তিনি টুর্নামেন্টের ইতিহাসে নতুন রেকর্ড গড়লেন। 

টি-টোয়েন্টি বিশ্বকাপের নকআউটে চার উইকেটের তালিকায় এখন আছে তিনটি নাম। ২০১২ সালের ফাইনালে অজন্তা মেন্ডিস ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৪/১২, ২০২৬ সালের ফাইনালে বুমরাহ নিউজিল্যান্ডের বিপক্ষে ৪/১৫ এবং ২০২১ সালের সেমিফাইনালে শাদাব খান অস্ট্রেলিয়ার বিপক্ষে ৪/২৬। এই ম্যাচেই বুমরাহ শ্রীলঙ্কার কিংবদন্তি লাসিথ মালিঙ্গাকে পেছনে ফেলে টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে সফল পেস বোলার বনে যান। মাত্র ২৬ ম্যাচে বুমরাহর উইকেট এখন ৪০টি। মালিঙ্গা ৩১ ম্যাচে নিয়েছিলেন ৩৮টি। 

সামগ্রিকভাবে অবশ্য তিনি এখনও বেশ পিছিয়ে। তার সামনে কয়েকজন স্পিনার আছেন এখন। ৫০ উইকেট নিয়ে যাদের মধ্যে শীর্ষে আছেন সাকিব আল হাসান। বুমরাহ ১৪টি উইকেট নিয়ে তিনি বরুণ চক্রবর্তীর সঙ্গে যৌথভাবে টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেট শিকারি হয়েছেন। তবে তিনি কেন সবার সেরা, তার নকআউট পারফর্ম্যান্সই যেন এর সপক্ষে প্রমাণ দিল।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১৬ বছরেও রাজের ভালোবাসায় অটুট শিল্পা, বিবাহবার্ষিকীতে আবেগঘন

1

সারাদেশে অপরিবর্তিত থাকবে তাপমাত্রা

2

চট্টগ্রাম রয়্যালস মালিকানা ছাড়ার পর দায়িত্ব নিলো বিসিবি

3

ট্রাম্পের কড়া বার্তাকে ‘স্বাগত’ জানাল নাইজেরিয়ার সরকার

4

চলতি মাসে হোয়াইট হাউসে ট্রাম্প-সৌদি যুবরাজ বৈঠক

5

৩ লাখ ২৬ হাজার প্রবাসীর পোস্টাল ব্যালট এখন দেশে

6

স্বাধীনতা দিবস উপলক্ষ্যে স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধা

7

ভারত-জিম্বাবুয়েকে ফাইনাল চান দ্রাবিড়

8

ইরান ভয় পায়নি, আয়াতুল্লাহ খামেনি বাঙ্কারে লুকিয়ে নেই: কনসা

9

রমজান মাসে হাইস্কুল বন্ধ রাখতে হাইকোর্টের আদেশ স্থগিত

10

ভারতকে যেভাবে ২০২৬ বিশ্বকাপ ‘জিতিয়েছেন’ শচীন টেন্ডুলকার

11

রাজশাহী ও বগুড়াতে বিপিএল আয়োজন নিয়ে মুশফিকের মন্তব্য

12

নির্বাচনে আসছেন ৩৩০ আন্তর্জাতিক পর্যবেক্ষক

13

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে কঠিন সমীকরণের সামনে বাংলাদেশ

14

আরও দুই বছর মেলবোর্ন স্টার্সে খেলবেন ম্যাক্সওয়েল

15

তৃণাকে ছাড়াই থাইল্যান্ডে ‘সোলো ট্রিপ’ নীলের

16

পাকিস্তানকে ৫৪ রানে উড়িয়ে ফাইনালে বাংলাদেশ

17

গণঅভ্যুত্থানের ফসল বিএনপি-জামায়াত সমানভাবে নিচ্ছে : নাহিদ ই

18

বুন্দেসলিগায় বায়ার্নের গোলের রেকর্ড

19

সঞ্চয়পত্র ও প্রাইজবন্ড বেচা-কেনায় নতুন সিদ্ধান্ত

20