Ads here
রিপোর্টার
প্রকাশ : Apr 9, 2026 ইং
অনলাইন সংস্করণ

রাশিয়া-ইউক্রেন পাল্টাপাল্টি হামলা, উত্তপ্ত যুদ্ধক্ষেত্র

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনের সুমি অঞ্চলের রোমনি কমিউনিটিতে ভয়াবহ ড্রোন হামলা চালিয়েছে রুশ বাহিনী। হামলায় কয়েকজন হতাহত হয়েছেন। স্থানীয় পুলিশ জানায়, রুশ সেনাদের আক্রমণে বেশ কয়েকটি আবাসিক ভবন ও যানবাহন ক্ষতিগ্রস্ত হয়েছে।

স্থানীয় গণমাধ্যমগুলো বলছে, গেল একদিনে ইউক্রেনীয় ভূখণ্ডে অর্ধশতাধিক অন্তত বিমান হামলা এবং আড়াইশ’ গাইডেড বোমা ফেলেছে রুশ বাহিনী। সুমির পাশাপাশি দানিপ্রোপেত্রোভস্ক এবং খেরসনসহ অন্তত ৩০টি স্থানে ড্রোন হামলাও চালিয়েছে রাশিয়ার সেনারা। জবাবে রাশিয়ার তিনটি অস্থায়ী সেনা ক্যাম্প ও ড্রোন নিয়ন্ত্রণ কেন্দ্রে সফল হামলা চালানোর দাবি করেছে ইউক্রেনীয় প্রতিরক্ষা বাহিনী। 
 
চলমান এই যুদ্ধ বন্ধে দুই পক্ষকে দ্রুত আলোচনার টেবিলে ফেরার তাগিদ দিয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। হাঙ্গেরি সফরে গিয়ে এক অনুষ্ঠানে তিনি বলেন, এই যুদ্ধ এখন অর্থহীন হয়ে পড়েছে। মাত্র কয়েক কিলোমিটার ভূখণ্ডের জন্য লাখ লাখ রুশ ও ইউক্রেনীয় মানুষের জীবন দেওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য তার।
 
শান্তি প্রতিষ্ঠায় ইউরোপীয় নেতাদের অনীহার কড়া সমালোচনা করে ভ্যান্স জানান, ট্রাম্প প্রশাসন দ্রুত একটি চুক্তিতে পৌঁছাতে চায়। এদিকে মস্কোর তরফ থেকেও ইউক্রেন যুদ্ধ বন্ধের সংলাপ নিয়ে নতুন ইঙ্গিত পাওয়া গেছে। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানিয়েছেন, রাশিয়া আশা করে যুক্তরাষ্ট্র দ্রুতই ইউক্রেন সংকট সমাধানে ত্রিপক্ষীয় শান্তি আলোচনায় ফিরবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘৩০ ঘণ্টা প্রসবযন্ত্রণা...’, হাসপাতালে বিক্রান্তের স্ত্রীর ভ

1

গ্রিনল্যান্ড ইস্যুতে পিছু হটার সুযোগ নেই, হুঁশিয়ারি ট্রাম্পে

2

ইরান ও সৌদির পররাষ্ট্রমন্ত্রীর ফোনালাপ, কী আলোচনা হলো

3

অ্যাভেঞ্জার্স: ডুমসডে’র নতুন টিজারে এক্স-মেনের উপস্থিতি, ফ্য

4

কেইনের দ্রুততম ‘সেঞ্চুরি’, বায়ার্নের বড় জয়

5

আদিবাসীদের অস্তিত্ব রক্ষার স্বার্থেই ধানের শীষে ভোট দেবো

6

ইসির ২৩ কর্মকর্তাকে বদলি

7

ভোটারপ্রতি কত টাকা ব্যয় করতে পারবেন প্রার্থী, জানা গেল

8

তিন মাসে কোটিপতি আমানতকারী বেড়েছে ৭৩৪ জন

9

গাজায় যুদ্ধবিরতির পর ইসরায়েলি হামলায় ৩৭৩ ফিলিস্তিনি নিহত

10

গাজা পরিস্থিতি এখনো অত্যন্ত নাজুক: জাতিসংঘ মহাসচিব

11

দেশে ভূমিকম্প অনুভূত

12

তিন পার্বত্য জেলায় ই-লার্নিং কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

13

ইউটিউব ভিউয়ে শীর্ষে জোভান-তটিনীর নাটক

14

আসছেন মেসি, সেলফি তুলতে কত খরচ হবে জানেন?

15

এলিয়েন আছে, তবে এরিয়া ৫১-এ নয়: ওবামা

16

বিক্ষোভে ‘হাজারো হত্যার’ পেছনে যুক্তরাষ্ট্র-ইসরাইল

17

গোল্ডেন বুট হাতে পেয়ে এমবাপে বললেন, ‘অনেকবার জিততে চাই’

18

বিপিএলে আসছেন শোয়েব আখতার

19

প্রথম কর্মদিবসে মির্জা ফখরুল / আমাদের যে প্রতিশ্রুতি, সেটা প

20