Ads here
রিপোর্টার
প্রকাশ : Jan 21, 2026 ইং
অনলাইন সংস্করণ

চতুর্থ সন্তানের মা হতে যাচ্ছেন উষা ভ্যান্স

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের সেকেন্ড লেডি উষা ভ্যান্স চতুর্থ সন্তানের মা হতে যাচ্ছেন। ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স জানিয়েছেন, আসন্ন গ্রীষ্মে তাদের সংসারে আসছে একটি ছেলে সন্তান। মঙ্গলবার (২০ জানুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যমে এক যৌথ ঘোষণায় এ খবর জানান জেডি ও উষা ভ্যান্স। বিবৃতিতে তারা বলেন, আমরা আনন্দের সঙ্গে জানাচ্ছি, উষা আমাদের চতুর্থ সন্তানের গর্ভবতী। এটি একটি ছেলে শিশু। উষা ও অনাগত সন্তান দুজনেই ভালো আছে। আগামী জুলাইয়ের শেষ দিকে আমরা তাকে স্বাগত জানানোর অপেক্ষায় আছি।

এ দম্পতির ইতোমধ্যে তিন সন্তান রয়েছে—ইওয়ান, বিবেক ও মিরাবেল। দেশীয় ও আন্তর্জাতিক সফরে তাদের সন্তানদের প্রায়ই সঙ্গে দেখা যায়। উষা ভ্যান্স দায়িত্বে থাকা অবস্থায় সন্তান জন্ম দেওয়া প্রথম সেকেন্ড লেডি হতে যাচ্ছেন। যদিও এটি সেকেন্ড লেডির ক্ষেত্রে নজিরবিহীন, তবে যুক্তরাষ্ট্রের ইতিহাসে ফার্স্ট লেডিদের মধ্যে এর উদাহরণ রয়েছে। ১৮৯৩ সালে প্রেসিডেন্ট গ্রোভার ক্লিভল্যান্ডের স্ত্রী ফ্রান্সেস ক্লিভল্যান্ড হোয়াইট হাউসেই কন্যা সন্তানের জন্ম দেন। আবার ১৯৬৩ সালে ফার্স্ট লেডি জ্যাকলিন কেনেডির তৃতীয় সন্তান প্যাট্রিক বুভিয়ের কেনেডি অকাল জন্ম নিয়ে দুই দিনের মাথায় মারা যায়।     

ঘোষণায় জেডি ও উষা ভ্যান্স বলেন, এই সময়টি তাদের জন্য একই সঙ্গে ‘উত্তেজনাপূর্ণ ও ব্যস্ত’। পাশাপাশি তারা চিকিৎসাসেবায় নিয়োজিত সামরিক চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানান। ভাইস প্রেসিডেন্ট হিসেবে জেডি ভ্যান্স দায়িত্ব নেওয়ার পর উষা ভ্যান্স তার উচ্চপর্যায়ের আইনজীবী পেশা থেকে সরে এসে স্বামীর সঙ্গে বিভিন্ন সরকারি আয়োজনে উপস্থিত ছিলেন।

এদিকে আগামী মাসে ইতালির মিলানে অনুষ্ঠিতব্য ২০২৬ শীতকালীন অলিম্পিক গেমসের উদ্বোধনী অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদলের নেতৃত্ব দেওয়ার কথা রয়েছে ভ্যান্স দম্পতির। ব্যক্তিগত আনন্দ ও রাষ্ট্রীয় দায়িত্ব—দুটোর মাঝেই ভারসাম্য রেখে এগিয়ে চলছেন তারা।

 


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নির্বাচন বিলম্বিত করার কোনো ইস্যু নেই : আসিফ নজরুল

1

পরপুরুষের সঙ্গে ছবি না তুলে প্রশংসায় ভাসছেন সানা খান

2

যে কারনে কুড়িগ্রাম-৪ আসনে বিএনপি'র ঘোষিত প্রার্থী বদলের দাবী

3

মাঠে শৃঙ্খলা ফেরাতে কঠোর অবস্থানে যাচ্ছে ফিফা, আসছে নতুন নিয়

4

এভারকেয়ার হাসপাতাল ও সংলগ্ন এলাকায় ড্রোন উড়ানো নিষিদ্ধ

5

টেস্টের ইতিহাসে প্রথমবার এমন রেকর্ড, দুই ইনিংসেই জোড়া সেঞ্চু

6

ওমানে হামলার‌ অভিযোগ অস্বীকার করল ইরান

7

আফ্রিকার বেশিরভাগ দেশের জন্য শুল্ক বাতিল করছে চীন

8

ফাইনালে টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠাল বাংলাদেশ

9

দ্বিতীয় বিয়ে নিয়ে স্পষ্ট বার্তা মালাইকার

10

দেশে ভূমিকম্প অনুভূত

11

‘বাংলাদেশ নিয়মভিত্তিক বৈশ্বিক অর্থনৈতিক সহযোগিতাকে সমর্থন কর

12

টি-টোয়েন্টি বিশ্বকাপ ও শ্রীলঙ্কা সিরিজের প্রাথমিক দল ঘোষণা ই

13

আজকের স্বর্ণের দাম: ২৬ জানুয়ারি ২০২৬

14

‘বাবা হারানোর শোকে ভুগছেন সালমান’

15

৫ দিনের পূর্বাভাসে যা জানাল আবহাওয়া অধিদপ্তর

16

হাতে ভোটের কালি থাকলে কি অজু-গোসল হবে?

17

গাজার ৭৬ শতাংশ ত্রাণ আটকে রেখেছে ইসরায়েল

18

পঙ্গু হাসপাতালে যাচ্ছেন না তারেক রহমান

19

ভোটকেন্দ্রের ৪০০ গজের মধ্যে ‘নির্বাচনি ক্যাম্প’ স্থাপন নিষিদ

20