Ads here
রিপোর্টার
প্রকাশ : Feb 9, 2026 ইং
অনলাইন সংস্করণ

কোষ্ঠকাঠিন্য দূর ও হজমশক্তি বাড়ায় গাজর

লাইফ ষ্টাইল ডেস্ক : গাজর এমন একটি সবজি, যা কাঁচা কিংবা রান্না দুই ভাবেই খাওয়া যায়। আর পুষ্টিগুণে ভরপুর গাজরে থাকা বিটা-ক্যারোটিন আপনার শরীরে গিয়ে ভিটামিন এ-তে রূপান্তরিত হয়, যা রাতকানা রোগ প্রতিরোধ এবং চোখের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে।

গাজর হজমশক্তি উন্নত করে থাকে। এতে থাকা প্রচুর পরিমাণ ফাইবার কোষ্ঠকাঠিন্য দূর করে এবং অন্ত্রের স্বাস্থ্য বজায় রাখে। আর ত্বকের উজ্জ্বলতাও আনে গাজর। এতে থাকা ভিটামিন এ ও অ্যান্টি-অক্সিডেন্ট ত্বকের ময়েশ্চারাইজার হিসেবে কাজ করে এবং বলিরেখা ও ব্রণ প্রতিরোধে সাহায্য করে।
 
এ ছাড়া গাজর কম ক্যালরিযুক্ত ও ফাইবার সমৃদ্ধ হওয়ায় এটি দীর্ঘক্ষণ পেট ভরা রাখতে সাহায্য করে। এবং ওজন নিয়ন্ত্রণে সহায়ক ভূমিকা পালন করে। আবার গাজর রোগপ্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। এতে থাকা ভিটামিন সি শরীরে অ্যান্টিবডি তৈরি করে রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তোলে। গাজরের অ্যান্টি-অক্সিডেন্ট লিভার থেকে টক্সিন বা বিষাক্ত পদার্থ দূর করতে এবং লিভারের কোষ মেরামত করতে কার্যকর ভূমিকা রাখে।

 

তবে গাজর অতিরিক্ত খেলে কিছু পার্শ্বপ্রতিক্রিয়াও দেখা দিতে পারে। দীর্ঘ সময় ধরে গাজর  খেলে বিটা-ক্যারোটিনের আধিক্যের কারণে হাতের তালু বা পায়ের পাতা হলুদ বা কমলা হয়ে যেতে পারে। এটি ক্ষতিকারক নয় এবং গাজর খাওয়া কমালে ঠিক হয়ে যায়। কিন্তু অতিরিক্ত গাজর খেলে ফাইবার গ্রহণের ফলে পেট ফাঁপা, গ্যাস বা ডায়রিয়া হতে পারে।

এ ছাড়া কারও কারও ক্ষেত্রে গাজর খেলে ত্বকে র‍্যাশ, চুলকানি বা শ্বাসকষ্টের মতো অ্যালার্জিক সমস্যা দেখা দিতে পারে। আবার গাজরে প্রাকৃতিক চিনি থাকায় ডায়াবেটিস রোগীদের অতিরিক্ত গাজরের রস পানের ক্ষেত্রে সতর্ক থাকা উচিত। কারণ এটি রক্তে শর্করার মাত্রা বাড়িয়ে দিতে পারে। 


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সরকার জুলাই সনদ বাস্তবায়নে উদ্যোগ না নিলে ছাড় দেবে না জামায়া

1

একদিনের ব্যবধানে দেশে ফের ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল কোথায়

2

অস্ট্রেলিয়ায় ২৬০০ বছরের মিশরীয় বিড়ালের মূর্তি চুরি, নাটকীয়ভা

3

কটাক্ষের শিকার তানজিন তিশা

4

জেলেনস্কিকে ‘বিভ্রান্ত ভাঁড়’ বললেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী

5

ভারতের সঙ্গে রোমাঞ্চ ছড়ানোর ম্যাচে একঝাঁক রেকর্ড প্রোটিয়াদের

6

ঢাকা-৮ আসন: মেঘনা আলমের মনোনয়নপত্র বৈধ ঘোষণা

7

বিশ্বকাপের আগে দুঃসংবাদ পেল নিউজিল্যান্ড

8

নতুন ঘোষণা দিলেন সামান্তা

9

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের রায়ে যা বললেন আমীর খ

10

পাকিস্তানি সেনাদের অভিযানে ‘ভারতের মদদপুষ্ট’ ২২ সন্ত্রাসী নি

11

স্কটল্যান্ডই বিশ্বকাপে বাংলাদেশের বিকল্প?

12

সাকিবের ব্যাটেও বদলাল না ভাগ্য, শিরোপা হাতছাড়া এমিরাটসের

13

আওয়ামী লীগ ঠেকাতে মাঠে থাকবে সব দল

14

১২ নির্দেশনা মেনে সেন্ট মার্টিনে রাত্রি যাপন করা যাবে

15

রোজায় ট্রাকসেলের মাধ্যমে পণ্য বিক্রি করবে টিসিবি

16

পরিবেশকে প্রভাবমুক্ত রেখে সমন্বিত যোগাযোগ ব‍্যবস্থা তৈরির আহ

17

গাজায় আশ্রয়কেন্দ্রে ইসরাইলি গোলাবর্ষণ, নিহত ৫

18

তারেক রহমানের দেশে ফেরার বিষয়ে যা বলল অন্তর্বর্তী সরকার

19

বাংলাদেশের নাম মুছে আইসিসির নতুন বিশ্বকাপ সূচি

20