Ads here
রিপোর্টার
প্রকাশ : Feb 18, 2026 ইং
অনলাইন সংস্করণ

অনিয়মের সিন্ডিকেট ভেঙে দিতে বদ্ধপরিকর সরকার: প্রধানমন্ত্রী

ডেস্ক নিউজ : দলীয় কিংবা রাজনৈতিক প্রভাব নয় বরং আইনের শাসনই হবে রাষ্ট্র পরিচালনার শেষ কথা- দায়িত্ব নেয়ার পর জাতির উদ্দেশে দেয়া ভাষণে একথা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (১৮ ফেব্রুয়ারি) রাত ৯টা ৪৫ মিনিটে বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারে প্রচারিত ভাষণে এ কথা বলেন প্রধানমন্ত্রী।

তিনি বললেন, বিএনপি সরকার সকল ক্ষেত্রেই অনাচার অনিয়মের সকল সিন্ডিকেট ভেঙ্গে দিতে বদ্ধপরিকর। ব্যবসায়ীদের সতর্ক করে দিয়ে প্রধানমন্ত্রী আহ্বান জানান, রমজান মাসকে মুনাফা লাভের মাস হিসাবে পরিগণিত না করার। বিএনপিকে যারা ভোট দিয়েছে কিংবা দেয়নি সেই সীমারেখা ভুলে তারেক রহমান বললেন, এই সরকারের প্রতি সবার অধিকার সমান।

প্রধানমন্ত্রী বলেন, দীর্ঘ সময়ের দুর্নীতি, দুঃশাসন ও অনিয়মের কারণে দেশের অর্থনীতি ভঙ্গুর অবস্থায় দাঁড়িয়েছে। একই সঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতিও দুর্বল হয়ে পড়েছে। এ বাস্তবতায় নতুন সরকার দায়িত্ব গ্রহণ করেছে। আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং দুর্নীতিকে কঠোরভাবে নিয়ন্ত্রণ করাই সরকারের প্রধান অগ্রাধিকার বলে জানান তিনি।
 
তারেক রহমান বলেন, সারা দেশে জুয়া ও মাদকের বিস্তার সামাজিক অস্থিরতা এবং অপরাধ বৃদ্ধির অন্যতম কারণ হয়ে দাঁড়িয়েছে। এসব অপরাধ নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনীকে ইতোমধ্যে কঠোর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। জনগণের জানমাল রক্ষা এবং নিরাপদ সমাজ গঠনে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে বলেও জানান তিনি।
 
তিনি আরও বলেন, রাষ্ট্রের প্রতিটি সাংবিধানিক ও সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান বিধিবদ্ধ নীতি ও নিয়ম মেনেই পরিচালিত হবে। কোনো ধরনের দলীয় প্রভাব, রাজনৈতিক চাপ বা ব্যক্তিগত ক্ষমতার অপব্যবহার বরদাশত করা হবে না। প্রধানমন্ত্রী বলেন, দলীয় প্রভাব বা জোরজবরদস্তি নয়, আইনের শাসনই হবে রাষ্ট্র পরিচালনার শেষ কথা।
 
সরকারের এই অবস্থান বাস্তবায়নে সবার সহযোগিতা কামনা করে প্রধানমন্ত্রী বলেন, ন্যায়ভিত্তিক ও জবাবদিহিমূলক শাসনব্যবস্থা প্রতিষ্ঠার মাধ্যমে জনগণের আস্থা ফিরিয়ে আনা হবে। 


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সোমবার ৫ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

1

আজকের স্বর্ণের দাম: ৬ নভেম্বর ২০২৫

2

ভারতকে টেনে ১৬ ধাপ নামাল বাংলাদেশ

3

নাসীরুদ্দীন ও তাসনিম জারার নেতৃত্বে এনসিপির নির্বাচন পরিচালন

4

অ্যাভেঞ্জার্স: ডুমসডে’র নতুন টিজারে এক্স-মেনের উপস্থিতি, ফ্য

5

ফরাসি শিল্পী অঁরি মাতিসের ৮ মূল্যবান খোদাইকর্ম চুরি

6

ডিসি নিয়োগ ঘিরে ফের বিতর্ক

7

দেশের ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ রেমিট্যান্স এলো জানুয়ারিতে

8

ট্রাম্পের কড়া বার্তাকে ‘স্বাগত’ জানাল নাইজেরিয়ার সরকার

9

যমুনার সামনে যুগান্তর সাংবাদিকের ওপর পুলিশের হামলা

10

চলমান বিক্ষোভ দমনে ইরানের ওপর নতুন নিষেধাজ্ঞার প্রস্তাব দেবে

11

যে ২০ আসন পেলো বাংলাদেশ খেলাফত মজলিস

12

আজকের মুদ্রার রেট: ২৮ জানুয়ারি ২০২৬

13

সৌ‌দি‌তে বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য বৃত্তির সংখ্যা বৃদ্ধি

14

কত আসনে প্রার্থী দেবে এনসিপি, স্পষ্ট করলেন নাহিদ

15

অর্থ পাচারকারীদের সামাজিকভাবে ঘৃণার আহ্বান ড. সালেহউদ্দিনের

16

ভারতের একাধিক তারকার কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত

17

আজকের মুদ্রার রেট: ২৪ জানুয়ারি ২০২৬

18

এবার ১৪ ঘণ্টায় এলো ২৩ লাখ ৬৮ হাজার টাকা

19

বুধবার সন্ধ্যায় অথবা বৃহস্পতিবার তফসিল : ইসি মাছউদ

20