Ads here
রিপোর্টার
প্রকাশ : Oct 31, 2025 ইং
অনলাইন সংস্করণ

গণভোট ও নির্বাচন নিয়ে যে বার্তা দিলেন প্রেস সচিব

ডেস্ক নিউজ : ‘গণভোট ইস্যুতে প্রধান উপদেষ্টা সিদ্ধান্ত নেবেন। যে সিদ্ধান্তই নেওয়া হোক না কেন, নির্বাচন ১৫ ফেব্রুয়ারির আগে হবে। কোনো শক্তি এটিকে পেছাতে পারবে না।’

শুক্রবার (৩১ অক্টোবর) দুপুরে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) জুলাই কন্যা ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানের সমাপনী ও পুরস্কার বিতরণ শেষে এসব কথা বলেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
 
শফিকুল আলম বলেন, বিভিন্ন রাজনৈতিক দল তাদের মত জানিয়েছে। আমরা এটিকে হুমকি হিসেবে দেখছি না। যেটা সবচেয়ে উত্তম প্রধান উপদেষ্টা সেটাই করবেন। আগামী ১৩ নভেম্বর আদালত শেখ হাসিনার বিচারের দিন জানাবেন।
 
চব্বিশের গণঅভ্যুত্থানে নারীর ভূমিকা উল্লেখ করে তিনি বলেন, স্বৈরাচার পতন ও গণঅভ্যুত্থানে পুরুষ ও নারীরা রাজপথে কাঁধে কাঁধ মিলিয়ে আন্দোলন করেছে। এখন নারীরা পিছিয়ে নেই। সব ক্ষেত্রেই তারা প্রতিনিধিত্ব করছে।
 
উল্লেখ্য, তরুণদের জ্ঞান ও মেধার বিকাশকে উৎসাহিত করার লক্ষ্যে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে জুলাই কন্যা ফাউন্ডেশনের উদ্যোগে ‘মাইন্ডব্রিজ ও নলেজ কম্পিটিশন ২০২৫’-এর আয়োজন করা হয়।
 
নোবিপ্রবি কেন্দ্রীয় অডিটোরিয়ামে ফাউন্ডেশনের সভাপতি জান্নাতুল নাঈম প্রমির সভাপতিত্বে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
 
প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন নোবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ইসমাইল। বিশেষ অতিথি ছিলেন নোয়াখালীর অতিরিক্ত জেলা প্রশাসক ইসমাঈল হোসেন।

 

 


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেটের হয়ে বিপিএল মাতাবেন ইংলিশ অলরাউন্ডার

1

১২ আসনে এগিয়ে বিএনপি, ৩টিতে জামায়াত

2

নওগাঁয় সুলভ মূল্যে দুধ ও ডিম বিক্রি কার্যক্রমের উদ্বোধন

3

আইপিএল মিনি অকশনে সর্বোচ্চ ভিত্তিমূল্যে মুস্তাফিজ, তালিকায় স

4

মালিককে না জানিয়ে চুরির মাল ফেরত দেওয়ার বিধান কী?

5

৪৮ হাজার পুলিশ সদস্যের নির্বাচনী প্রশিক্ষণ সম্পন্ন

6

সমাপনী অনুষ্ঠানে নাকভি থাকছেন, এবার ভারত কী করবে

7

ক্যারিবীয় সাগরে যুক্তরাষ্ট্রের বিশাল যুদ্ধজাহাজবহর মোতায়েন

8

এবার মমতার বিরুদ্ধে শুভেন্দুর ১০০ কোটির মানহানি মামলা

9

দেশের সর্বনিম্ন তাপমাত্রা ঈশ্বরদীতে

10

টি-টোয়েন্টিতে যে রেকর্ড শুধুই শামার জোসেফের

11

একের পর এক মিছিল মানিক মিয়া এভিনিউয়ে

12

সাড়ে ৩ কোটি রুপিতে বেঙ্গালুরুতে মুস্তাফিজ

13

বিয়ের আগেই শেষ ব্যাচেলর হানিমুনে কোথায় গেলেন বিজয়-রাশমিকা

14

ক্রীড়া প্রতিমন্ত্রীর কাছে আবারও বিসিবির নির্বাচন চান খালেদ ম

15

গাজা পরিস্থিতি এখনো অত্যন্ত নাজুক: জাতিসংঘ মহাসচিব

16

দেশের ভেতরে পোস্টাল ব্যালটে আসছে পরিবর্তন

17

সম্পর্কের রসায়ন বদলে গেলে বিয়ের কোনো মানে হয় না: তাপসী

18

যেখানে কেইনের পেছনে মেসি-রোনালদো

19

কলমাকান্দায় পুরনো ঐতিহ্যবাহী চেংগ্নী মেলা ঘিরে চলছে নানা উৎস

20