Ads here
রিপোর্টার
প্রকাশ : Feb 15, 2026 ইং
অনলাইন সংস্করণ

বাবাকে জেতাতে পারলেন না শিবির সেক্রেটারি সিবগাতুল্লাহ

ডেস্ক নিউজ : ঠাকুরগাঁও-২ (বালিয়াডাঙ্গী-হরিপুর) আসনে বিএনপি ও জামায়াতের প্রার্থীদের মধ্যে হাড্ডাহাডি লড়াই হয়। এতে জামায়াতে ইসলামীর প্রার্থী ছিলেন আবদুল হাকিম। তিনি কেন্দ্রীয় ছাত্রশিবিরের সেক্রেটারি সিবগাতুল্লাহ সিগবার বাবা।

এ আসনে বিএনপির প্রার্থী ছিলেন ডা. আব্দুস সালাম। তার কাছে হেরে যান আবদুল হাকিম। বাবার জন্য কাজ করেও ভোটের মাঠে প্রত্যাশিত প্রভাব ফেলতে পারেননি সিগবা। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি ) অনুষ্ঠিত নির্বাচনে ধানের শীষ প্রতীকের প্রার্থী ডা. আব্দুস সালাম পেয়েছেন ১ লাখ ২১ হাজার ১৭ ভোট । নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত ইসলামীর প্রার্থী আব্দুল হাকিম পেয়েছেন ১ লাখ ১৫ হাজার ৭০৭ ভোট। ভোটের ব্যবধান ৫ হাজারের কিছু বেশি।

জামায়াত প্রার্থীর ছেলে ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি হওয়ায় স্থানীয়দের ধারণা ছিল তরুণ ভোটারদের মধ্যে বাড়তি প্রভাব ফেলবে। কিন্তু ভোটের ফলাফলে সেই প্রভাব পড়েনি। রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন, পারিবারিক পরিচয় ও সাংগঠনিক পদ থাকলেও তা সরাসরি ভোটে রূপান্তর করা কঠিন। মাঠ পর্যায়ে সংগঠনের প্রভাব তুলনামূলক কম।

স্থানীয় অনেকের মতে, সংগঠনের বড় পদ থাকলেই ভোট নিশ্চিত হয় না, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে সক্রিয়কর্মী থাকা গুরুত্বপূর্ণ। সিবগাতুল্লাহ সিগবা তার বাবার এক নির্বাচনি জনসভায় বলেছিলেন, আমার বাবার জন্য কি আপনাদের কাছে ভোট চাইতে হবে? আমি জানি, চাইতে হবে না।

এমন বক্তব্য দিয়ে তিনি বিতর্কের জন্ম দেন। যার কারণে শিবিরের স্থানীয় নেতাকর্মীদের মাঝে চরম ক্ষোভ দেখা দেয়। যেখানে বাবার জন্য ভোট চাইবেন, সেখানে তিনি অতি আত্মবিশ্বাসী মনোভাব দেখান। আবার অনেকের মতে, নির্বাচনি মাঠে সিবগাতুল্লাহ সিগবার এ রকম কিছু আক্রমণাত্মক বক্তব্য ভোটের মাঠে তার বাবাকে পেছনে ফেলেছে।

কেন্দ্রগুলোতে বিএনপির শক্ত অবস্থানের বিপরীতে জামায়াতের অবস্থান ছিল দুর্বল। শিবিরের চেয়ে উপজেলা ছাত্রদল মাঠে সক্রিয় কাজ করার কারণে কেন্দ্রীয় নেতা হওয়ার পরও সেরকম প্রভাব ফেলতে পারেননি সিবগাতুল্লাহ।

অনেকেই আবার বলেছেন, স্থানীয় জামায়াত নেতাদের সঙ্গে মাঠ পর্যায়ের শিবির নেতাকর্মীদের সমন্বয়হীনতার কারণে এমন ফলাফল হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক শিবিরের অনেকে বলেন, সিবগাতুল্লাহ সিগবার পরিবারের কাউকে নির্বাচনি মাঠে তেমন ভূমিকা পালন করতে দেখা যায়নি। 


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আরিফিন শুভকে চুমু, যা বললেন ঐশী

1

ইন্টারনেট ছাড়াই এআই ব্যবহার, ইরানের বিজ্ঞানীদের অভিনব আবিষ্ক

2

মন্ত্রিসভায় ফুটবলের মাঠ কাঁপানো ২ অধিনায়ক

3

বিদেশে যেতে বাংলাদেশিদের ‘ভিসা সংকট’ কাটছে না কেন?

4

নরসিংদীতে ১০ জন সাংবাদিকদের ওপর দুর্বৃত্তদের হামলা

5

আজকের মুদ্রার রেট: ১১ ফেব্রুয়ারি ২০২৬

6

আসছে হেলিকপ্টারের বিকল্প জাইরোকপ্টার, ইঞ্জিন বিকল হলেও হবে ন

7

ভারত ইস্যুতে যে কারণে সেনাপ্রধানকে টানলেন পিসিবি প্রধান

8

চাঁদ দেখা গেছে, বৃহস্পতিবার থেকে রোজা শুরু

9

সরকারের ভেতরেই ভূত আছে: রিজভী

10

কাল পল্টনে জামায়াতসহ ৮ দলের সমাবেশ

11

বাউল আবুল সরকারের মুক্তি নয়, কঠোর শাস্তি চাই: রাশেদ খান

12

মাদুরোকে নিউইয়র্কের আদালতে নেওয়া হয়েছে

13

কমছে যুক্তরাষ্ট্রে পোশাক রফতানি আয়, শিগগিরই ঘুরে দাঁড়ানোর ক্

14

নতুন বছরে পুঁজিবাজারে প্রথম পতন, কমল লেনদেনও

15

ফেসবুকে পোস্টে নিজের রাজনৈতিক অবস্থান পরিষ্কার করলেন মাহফুজ

16

নেতানিয়াহুকে ক্ষমা করার অনুরোধ জানিয়ে ইসরাইলের প্রেসিডেন্টকে

17

বাংলাদেশের সমস্যার সমাধানে আইসিসি সভায় ভোটাভুটি

18

ভেনেজুয়েলার মতো পদক্ষেপ সহ্য করা হবে না, মেক্সিকো প্রেসিডেন্

19

রাজশাহীকে হারিয়ে ফাইনালে চট্টগ্রাম

20