বিনোদন ডেস্ক : ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস বর্তমানে সিনেমা থেকে অনেকটা দূরে চলে গেছেন। এখন তিনি ব্যস্ত সময় পার করছেন শোরুম উদ্বোধনের ফিতা কেটে। যদিও দীর্ঘ ক্যারিয়ারে নানা চড়াই-উতরাই পেরিয়ে অপু বিশ্বাস এখনো ঢালিউডে নিজের জনপ্রিয়তা ধরে রেখেছেন। অভিনয়ের পাশাপাশি বিভিন্ন ফ্যাশন হাউস ও ব্র্যান্ডের ফটোশুটে তার সক্রিয় উপস্থিতি নজর কাড়ে। তবে সামাজিক মাধ্যমে রয়েছে তার সরব উপস্থিতি। সেখানে দেখা যায় তার রূপের ঝলক। অভিনেত্রীর রূপ আর ফ্যাশনের জাদুতে তার ভক্ত-অনুরাগীরা যারপরনাই খুশি।
অপু বিশ্বাসের এই নতুন ফ্যাশন, আউটলুক এবং ফটোশুট নিয়ে সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে বেশ সাড়া ফেলেছে। অনেকেই তার প্রশংসা করে বলেছেন। এখন পর্যন্ত যত সাজ সেজেছেন তার মধ্যে এইটা সেরা। অন্য একজন লিখেছেন, অনেক সুন্দর।
মন্তব্য করুন