Ads here
রিপোর্টার
প্রকাশ : Nov 8, 2025 ইং
অনলাইন সংস্করণ

‘আমি মেটা এআইয়ের কণ্ঠস্বর’

বিনোদন ডেস্ক : বলিউডে পা রেখেই একসময় যিনি উচ্চারণ নিয়ে তীব্র ঠাট্টার শিকার হয়েছিলেন, সেই দীপিকা পাড়ুকোনই এখন সাফল্যের নতুন শিখরে। তিনি এখন আর শুধু ৫০০ কোটির সম্পত্তির অধিকারী বা সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া অভিনেত্রী নন। সম্প্রতি এক অভাবনীয় উদ্যোগে মেটা এআই-এর নতুন কণ্ঠস্বর হিসেবে যুক্ত হয়েছেন দীপিকা। 

এর ফলে আমেরিকাসহ, ভারত, কানাডা, ইংল্যান্ড, নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়ার অসংখ্য মানুষ তার পরিচিত কণ্ঠ শুনতে পাবেন। নিজের এই নতুন জার্নির খবর নায়িকা নিজেই সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নিয়েছেন। ভারতীয় তারকাদের মধ্যে দীপিকাই প্রথম, যিনি এই গুরুত্বপূর্ণ ভূমিকায় এলেন।

সম্প্রতি এক সাক্ষাৎকারে সেই কঠিন সময়ের কথা তুলে ধরলেন দীপিকা। তিনি বলেন, ‘এই মুহূর্তে আমি মেটা এআইয়ের কণ্ঠস্বর। কিন্তু একটা সময় ছিল, যখন বলিউডে আমার সদ্য পথচলা শুরু তখন আমার কণ্ঠস্বর আমার উচ্চারণ নিয়ে তুমুল ঠাট্টা করা হতো।’

তার কথায়, ‘এমন অনেক কিছুই আমার সঙ্গে হয়েছে, যা আমাকে নীরবে লড়াই করে অর্জন করতে হয়েছে, জিততে হয়েছে। কাজেই এগুলো আমার কাছে নতুন কিছু নয়।’

নিজের অভিনয় দক্ষতা ও দৃঢ়তার জোরে বলিউডে শক্ত অবস্থান তৈরি করেছেন দীপিকা। পারিশ্রমিকের নিরিখে তিনি এখন অভিনেতাদের সমপরিমাণ অর্থ গ্রহণ করেন। এ ছাড়াও, ইন্ডাস্ট্রিতে সকলের জন্য সমান সুযোগ-সুবিধার দাবিতেও তিনি সবসময় সোচ্চার।

এআই নিয়েও নিজের ভাবনা স্পষ্ট করেছেন নায়িকা। তিনি মনে করেন, ‘আমার মনে হয় এআই মানুষের অনেক কিছু নিয়ে নিলেও যা কখনোই নিতে পারবে না, তা হলো মানুষের আবেগ ও অনুভূতি। এই একটা জিনিসই রয়েছে যা শুধুমাত্র মানুষের।’

 

 


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্র থেকে ফেরত পাঠানো হলো ইরানি নাগরিকদের

1

হাতের অপারেশন করতে গিয়ে প্রাণ গেল নারীর

2

তারেক রহমানের সঙ্গে কী কথা হলো মেডিকেলে ভর্তি পরীক্ষায় প্রথ

3

হাদিকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার প্রস্তুতি চলছে

4

যেসব খাবার ইউরিক অ্যাসিডের মাত্রা বাড়িয়ে দেয়

5

বিসিবির কাছে কী চেয়েছে আইসিসি, জানালেন বুলবুল

6

ট্রাম্পের হুমকিকে ‘সন্ত্রাসী কর্মকাণ্ড’ বলল ইরান

7

নতুন যাত্রা শুরু করলেন র‌্যাম্প তারকা রিবা

8

দেশের ঐক্য-শান্তির স্বার্থে খালেদা জিয়ার আরোগ্য কামনা ইশরাক

9

১৭ নভেম্বর: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

10

বেগম রোকেয়া দিবস আজ

11

উত্তেজনা কমিয়ে শান্তি বজায় রাখার আহ্বান জাতিসংঘ মহাসচিবের

12

ভারতের একাধিক তারকার কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত

13

দায়িত্ব পালনে নৈতিকতার প্রশ্নে কখনো আপোস করিনি : বাণিজ্য উপদ

14

ইরানের ব্যালিস্টিক থেকে রক্ষা পেতে বাংকারে লাখ লাখ ইসরায়েলি

15

৪ বছরের মধ্যে সর্বনিম্নে মার্কিন ডলারের দাম

16

নিজের অবসর ভাবনা জানালেন রোহিত শর্মা

17

যুক্তরাষ্ট্র রাশিয়াকে ‘আকর্ষণীয় প্রস্তাব’ দিয়েছে: ক্রেমলি

18

১৬ বছরেও রাজের ভালোবাসায় অটুট শিল্পা, বিবাহবার্ষিকীতে আবেগঘন

19

চট্টগ্রামে বিএনপি প্রার্থীকে গুলির ঘটনায় মির্জা ফখরুলের ক্ষো

20