Ads here
রিপোর্টার
প্রকাশ : Feb 21, 2026 ইং
অনলাইন সংস্করণ

ফিলিস্তিনি লেবেলে ইউরোপে ঢুকছে ইসরাইলি খেজুর!

আন্তর্জাতিক ডেস্ক : ইউরোপের বাজারে বিক্রি হওয়া একটি বড় অংশের খেজুরের প্রকৃত উৎস গোপন করে তৃতীয় কোনো দেশের লেবেল ব্যবহারের অভিযোগ উঠেছে, যাকে বিশেষজ্ঞরা ‘ডেড লন্ডারিং’ বা খেজুর পাচার হিসেবে অভিহিত করছেন। 

অভিযোগ রয়েছে, আন্তর্জাতিক আইন অনুযায়ী অবৈধ হিসেবে বিবেচিত পশ্চিম তীরের ইসরাইলি বসতিতে উৎপাদিত খেজুরগুলো বয়কট এড়াতে নেদারল্যান্ডস, মরক্কো ও সংযুক্ত আরব আমিরাতের মতো দেশের মাধ্যমে ইউরোপে প্রবেশ করছে। 

বিশ্বজুড়ে মুসলিম দেশগুলোর বয়কট অভিযানের মুখে ইসরাইলি রফতানিকারকরা এখন তাদের পণ্যের গায়ে সরাসরি ‘ইসরাইলি পণ্য’ লেখার পরিবর্তে কৌশলী লেবেল ব্যবহার করছে বলে বিভিন্ন শিল্প প্রতিবেদনে দাবি করা হয়েছে।

পরিসংখ্যান অনুযায়ী ২০২৫ সালে বিশ্বজুড়ে খেজুরের বাজারের আকার ছিল ৩২.৭ বিলিয়ন ডলার, যা ২০৩৪ সাল নাগাদ ৫৫ বিলিয়ন ডলার ছাড়িয়ে যাবে বলে ধারণা করা হচ্ছে। মিশর, সৌদি আরব ও ইরান বৈশ্বিক উৎপাদনে শীর্ষে থাকলেও প্রিমিয়াম ‘মেডজুল’ খেজুর রফতানিতে ইসরাইলের অবস্থান বেশ শক্তিশালী। তবে বাজার বিশ্লেষকরা একটি বড় অসংগতি লক্ষ্য করেছেন। 

ইসরাইল বছরে প্রায় ৩৫ হাজার টন খেজুর রফতানি করে। অথচ তাদের মূল ভূখণ্ডে উৎপাদিত হয় মাত্র ৮ হাজার ৮০০ টন। অর্থাৎ রফতানি করা খেজুরের প্রায় ৭৫ শতাংশই আসে পশ্চিম তীরের বিতর্কিত বসতিগুলো থেকে। ২০১৪ সালে ফিলিস্তিনি কর্তৃপক্ষ অন্তত ২০ টন ইসরাইলি খেজুর জব্দ করেছিল, যা ‘ফিলিস্তিনি পণ্য’ হিসেবে লেবেল দিয়ে বাজারজাত করার পরিকল্পনা ছিল।

ইউরোপীয় ইউনিয়নের ২০১৯ সালের এক আইনি সিদ্ধান্ত অনুযায়ী ইসরাইলি বসতির পণ্যের গায়ে স্পষ্ট লেবেল থাকা বাধ্যতামূলক। তা সত্ত্বেও নেদারল্যান্ডস এবং ফ্রান্সে বিক্রি হওয়া প্রায় অর্ধেক খেজুরই ইসরাইলি বংশোদ্ভূত বলে মনে করা হয়। যদিও সেগুলো প্যাকেজিং বা পুনঃরফতানির সময় উৎস গোপন করা হচ্ছে। নেদারল্যান্ডস ও ফ্রান্স বর্তমানে এই পণ্যগুলোর অন্যতম প্রধান প্যাকেজিং হাব হিসেবে কাজ করছে। এমনকি জার্মানিতে সরবরাহ করা মোট খেজুরের প্রায় ২৫ শতাংশের উৎসই কোনো না কোনোভাবে ইসরাইলের সাথে যুক্ত বলে বিশেষজ্ঞরা সতর্ক করেছেন।

গাজা সংকটের প্রভাবে বর্তমানে ইসরাইলের কৃষি খাত চরম বিপর্যয়ের মুখে পড়েছে। বিশেষ করে মুসলিম বিশ্বের পাশাপাশি ইউরোপের বিভিন্ন দেশ যেমন বেলজিয়াম, আয়ারল্যান্ড এবং ব্রিটেনের ‘কো-অফ’-এর মতো বড় চেইন শপগুলো ইসরাইলি পণ্য বর্জনের ঘোষণা দিয়েছে। এই বাজার হারানোর ভয়েই রফতানিকারকরা এখন ‘ডেড লন্ডারিং’-এর আশ্রয় নিচ্ছেন। বিশেষজ্ঞরা সাধারণ ক্রেতাদের খেজুর কেনার আগে প্যাকেটের উৎস এবং কিউআর কোড ভালোমতো যাচাই করার পরামর্শ দিয়েছেন যাতে অনিচ্ছাকৃতভাবে কেউ অবৈধ বসতির পণ্য ক্রয় না করেন।

সূত্র: ইয়েনি সাফাক।

  

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উত্তর কোরিয়ার পারমাণবিক কৌশলে ঘনীভূত হচ্ছে যুদ্ধের ধোঁয়াশা

1

ব্রিটেনে ড্রোন কারখানা চালু করেছে ইউক্রেনীয় কোম্পানি

2

বিয়ের পরিকল্পনা নিয়ে কী বললেন শ্রদ্ধা কাপুর?

3

মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত খান আকরামকে খালাস

4

দেশে ভূমিকম্প অনুভূত

5

চলমান বিক্ষোভ দমনে ইরানের ওপর নতুন নিষেধাজ্ঞার প্রস্তাব দেবে

6

বিপিএলের নিলাম থেকে বিজয়সহ বাদ পড়লেন যেসব ক্রিকেটার

7

কুওমোকে সমর্থন ট্রাম্পের, মামদানি জয়ী হলে নিউ ইয়র্ক সিটির

8

মনোনয়নপত্র বাতিল ও গ্রহণের বিরুদ্ধে দ্বিতীয় দিনের আপিল শুনান

9

‘ভারত আইনগতভাবে হাসিনাকে প্রত্যর্পণে বাধ্য’

10

ফিরে দেখা ২০২৫: বছরের আলোচিত সব তারকাদের বিয়ে

11

পুঁচকে যুক্তরাষ্ট্রের সামনে এলোমেলো বিশ্বচ্যাম্পিয়ন ভারত

12

স্টলের জন্য আবেদন ২৫ জানুয়ারি পর্যন্ত

13

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান-খালেদা জিয়ার পরিবারের পক্ষ থে

14

জুনিয়র বৃত্তির ফলাফলে দেশসেরা যে স্কুল

15

ডিএমপি কমিশনার সাজ্জাতের নিয়োগ বাতিল

16

বিনামূল্যে বা সস্তায় খাবার পেলে মানুষ বেশি খেয়ে ফেলে কেন?

17

খাগড়াছড়িতে ‘ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্রে সুষ্ঠু নির্বাচনের দাবী

18

রমজান মাস যেভাবে কাটে নায়িকা নুসরাত ফারিয়ার

19

মক্কার গ্র্যান্ড মসজিদ থেকে লাফিয়ে আত্মহত্যার চেষ্টা যুবকের

20