Ads here
রিপোর্টার
প্রকাশ : Jan 16, 2026 ইং
অনলাইন সংস্করণ

শীতে ঘরেই বানান মুরগির আঙ্গারা কাবাব

লাইফ ষ্টাইল ডেস্ক : শীত এলেই ঝলসানো, পোড়ানো খাবারের কদর বেড়ে যায়। বাইরে না গিয়ে ঘরেই সহজে বানাতে পারেন সুস্বাদু মুরগির আঙ্গারা কাবাব।

উপকরণে যা যা লাগবে:

 মুরগির হাড়ছাড়া বড় টুকরা — ১ কেজি, টক দই — ১ কাপ, আদাবাটা — ২ টেবিল চামচ, রসুনবাটা — ২ টেবিল চামচ, লাল মরিচগুঁড়া — ২ চা-চামচ, কাশ্মীরি লাল মরিচগুঁড়া — ১ টেবিল চামচ, জিরাগুঁড়া — ১ চা-চামচ, ধনেগুঁড়া — ১ চা-চামচ, গরম মসলার গুঁড়া — ১ চা-চামচ, লবণ — স্বাদমতো, লেবুর রস — ২ টেবিল চামচ, সরিষার তেল — ২ টেবিল চামচ, হালকা ভাজা বেসন — ২ টেবিল চামচ, ঘি — ১ টেবিল চামচ

ধোঁয়ার জন্য লাগবে ছোট কয়লার টুকরা — ১টি, আর সামান্য ঘি

যেভাবে রান্না করবেন:

১. মুরগির টুকরা ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে পানি ঝরিয়ে নিন।

২. একটি বাটিতে টক দই, আদাবাটা, রসুনবাটা, সব গুঁড়া মসলা, লবণ, লেবুর রস, সরিষার তেল ও বেসন একসঙ্গে ভালো করে মেশান।

৩. মুরগির টুকরাগুলো এই মশলার মিশ্রণে ভালোভাবে মেখে নিন।

৪. ঢেকে অন্তত ৬ ঘণ্টা, সম্ভব হলে সারারাত মেরিনেট করে রাখুন।

৫. এরপর মুরগি স্কিউয়ারে গেঁথে তন্দুর, গ্রিল প্যান বা ওভেনে মাঝারি থেকে উচ্চ তাপে গ্রিল করুন।

৬. গ্রিল করার সময় মাঝেমধ্যে ঘি ব্রাশ করতে থাকুন।

৭. মুরগি সেদ্ধ হয়ে বাইরের দিক হালকা পোড়া হলে নামিয়ে নিন।

৮. একটি ছোট কয়লা আগুনে জ্বালিয়ে লাল করে নিন।

৯. কাবাবের পাত্রে একটি ছোট বাটি রেখে তাতে জ্বালানো কয়লা দিন, ওপর থেকে সামান্য ঘি ঢেলে সঙ্গে সঙ্গে ঢাকনা বন্ধ করুন।

১০. ৩–৫ মিনিট ধোঁয়া দিলেই ধোঁয়াটে স্বাদের আঙ্গারা কাবাব প্রস্তুত।

গরম গরম মুরগির আঙ্গারা কাবাব পরিবেশন করুন পুদিনা চাটনি বা লেবুর টুকরার সঙ্গে।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নতুন নেতৃত্বের সঙ্গে কাজ করতে উন্মুখ পাকিস্তানের প্রধানমন্ত্

1

রোকেয়ার আদর্শে নতুন বাংলাদেশ বিনির্মাণে সবাই এগিয়ে আসুন: প্র

2

গার্দিওলার ১০০০তম ম্যাচ : লিভারপুল-সিটির দুইয়ে ওঠার সুযোগ

3

বোচাগঞ্জে নারী সমাজের ঝাড়– মিছিল

4

ভূমিকম্পে কেঁপে উঠল ইসরায়েল

5

শুল্ক হ্রাসে মার্কিন বাণিজ্য প্রতিনিধির সঙ্গে নিরাপত্তা উপদে

6

হাদির মস্তিষ্কের ফোলা বেড়েছে, হৃদস্পন্দনও স্বাভাবিকের চেয়ে ব

7

ওয়েস্ট ইন্ডিজকে উড়িয়ে সিরিজে এগিয়ে গেল প্রোটিয়ারা

8

‘ইলিশ রক্ষাও বৈশ্বিক আন্দোলনের অংশ হওয়া উচিত’

9

যেকোনো আগ্রাসনের কঠোর জবাব দেবে ইরান

10

আকুর দায় শোধের পর কমলো দেশের রিজার্ভ

11

দুইদিনে ইসিতে ১৬৪ আপিল

12

গণভোটের প্রচারণা শুধু সরকারের কাজ নয়, এটা সবার দায়িত্ব: উপদে

13

খালিদ বিন ওয়ালিদের বায়োপিক নির্মাণ করবেন ‘গেম অব থ্রোনস’ পরি

14

জাতি বর্তমানে কঠিন সময় পার করছে : ঢাবি ভিসি

15

আলিমে বাদপড়া শিক্ষার্থীদের আবারও রেজিস্ট্রেশনের সুযোগ

16

দেশের বাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম

17

বাংলাদেশ কি সত্যিই দক্ষিণ এশিয়ার নতুন পরাশক্তি?

18

২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

19

এশিয়ান আরচ্যারিতে ক্যারিয়ার সেরা স্কোর বাংলাদেশের বন্যার

20