Ads here
রিপোর্টার
প্রকাশ : Nov 4, 2025 ইং
অনলাইন সংস্করণ

এনসিপিসহ ৩ দলের বিরুদ্ধে দাবি-আপত্তি আহ্বান ইসির

ডেস্ক নিউজ : আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)সহ তিনটি দলকে নিবন্ধন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। অন্য দুটি দল হলো- বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (মার্কবাসী) ও বাংলাদেশ আম জনগণ পার্টি। তবে তিনটি দলকে নিবন্ধন দেওয়ার সিদ্ধান্ত নিলেও দলগুলোর বিরুদ্ধে দাবি-আপত্তি আহ্বান করেছে ইসি। এক্ষেত্রে আগামী ১২ নভেম্বর পর্যন্ত আপত্তি দেওয়া যাবে।

মঙ্গলবার (৪ নভেম্বর) সন্ধ্যায় ইসি সচিব আখতার আহমেদ এ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করেন। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘হ্যান্ডশেক’ মার্কায় বাংলাদেশ আম জনগণ পার্টি, ‘শাপলা কলি’ মার্কায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)  ও ‘কাঁচি’ মার্কায় বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (মার্কবাসী) নিবন্ধন চেয়ে নির্বাচন কমিশনে আবেদন করেছে।

ওই দলগুলোর বিরুদ্ধে কারও কোনও দাবি-আপত্তি থাকলে ইসির সিনিয়র সচিবের কাছে লিখিতভাবে ১২ নভেম্বরের মধ্যে জানাতে হবে। এর আগে বিকালে ওই তিনটি দলকে নিবন্ধন দেওয়ার সিদ্ধান্তের কথা জানিয়ে ইসি সচিব বলেন, ‘দাবি-আপত্তি নিষ্পত্তির পর বা কোনও আপত্তি না থাকলে দলগুলোকে পরবর্তীতে সনদ দেওয়া হবে।’ 

 


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাণিজ্যের নতুন মাইলফলকে ভারত ও রাশিয়া

1

ইরানে এখন এক কেজি মাংসের দাম এক কোটি রিয়াল

2

সালাহউদ্দিন আহমদ কক্সবাজার-১ আসনে জয়ী

3

তারেক রহমানের আসার ফ্লাইট থেকে সরানো হলো ২ কেবিন ক্রুকে

4

তোমার বাবা কিংবা বলি তারকা কাউকেই ভয় পাই না, জাহ্নবী বিতর্কে

5

ইমরান খানকে মুক্ত করতে নতুন বাহিনী গঠনের ঘোষণা পিটিআই’র

6

নুরুল হকের জন্য পটুয়াখালী-৩ আসন ছাড়লো বিএনপি, মনোনয়ন ফরম সংগ

7

যানজট নিরসনে বিশেষজ্ঞদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

8

মস্কোতে গাড়ি বোমা হামলায় রুশ শীর্ষ জেনারেল নিহত

9

ভোটের প্রচারণায় মুখ্য সমন্বয়ক আলী রিয়াজ

10

হামজা-শমিতরা কঠিন কাজটাই সহজ করে দিয়েছে

11

বিশ্বজুড়ে ইসরায়েলি দূতাবাসে হামলার হুমকি ইরানের

12

রাসেলের শূন্যতা পূরণে রেকর্ড দামে কলকাতায় গ্রিন, জানালেন কোচ

13

সেহরি ও ইফতারের সময়সূচি প্রকাশ

14

৫ ব্যাংকের শেয়ার এখন শূন্যমূল্যের, কেউ ক্ষতিপূরণ পাবেন না: গ

15

লাল পাসপোর্ট ছেড়ে দিয়েছেন ফারুকীসহ একাধিক উপদেষ্টা

16

হার দিয়ে হকি বিশ্বকাপে অভিষেক বাংলাদেশের

17

রোজায় এলপিজি সংকট মেটাতে দুই মাসের লক্ষ্যমাত্রা

18

স্বামী-স্ত্রীর সম্পর্কের গভীরতা নিয়ে ইসলাম কী বলে?

19

সেতু থেকে ঝাঁপ দিয়ে তরুণীর আত্মহত্যার চেষ্টা

20