Ads here
রিপোর্টার
প্রকাশ : Nov 5, 2025 ইং
অনলাইন সংস্করণ

৫ ব্যাংকের শেয়ার এখন শূন্যমূল্যের, কেউ ক্ষতিপূরণ পাবেন না: গভর্নর

ডেস্ক নিউজ : একীভূত হতে যাওয়া পাঁচটি ব্যাংকের স্পনসর শেয়ারহোল্ডার ও সাধারণ বিনিয়োগকারীদের শেয়ারের মূল্য এখন শূন্য হিসেবে গণ্য করা হবে। কেউই কোনও ক্ষতিপূরণ পাবেন না বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর।

বুধবার (৫ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকে আয়োজিত সংবাদ সম্মেলনে গভর্নর বলেন, ‘পাঁচটি ব্যাংকের নিট সম্পদের মূল্য এখন নেতিবাচক অবস্থায় পৌঁছেছে। ১০ টাকার মুখমূল্যের বিপরীতে সর্বোচ্চ ঘাটতি দাঁড়িয়েছে ৪৫০ টাকা পর্যন্ত। ফলে এসব ব্যাংকের শেয়ারমূল্য কার্যত শূন্য। স্পনসর শেয়ারহোল্ডার বা সাধারণ বিনিয়োগকারী—কেউ ক্ষতিপূরণ পাবেন না।’

 

অমানতকারীদের বিষয়ে গভর্নর জানান, দুই লাখ টাকার কম আমানতকারীরা দ্রুত তাদের অর্থ তুলতে পারবেন। অন্যদের অর্থ ফেরতের প্রক্রিয়া পর্যায়ক্রমে নির্ধারণ করা হবে। তিনি সবাইকে আতঙ্কিত হয়ে টাকা তুলে না নিতে আহ্বান জানান।

গভর্নর আরও বলেন, ‘একীভূত ব্যাংকে আমানতের বিপরীতে বাজারদরভিত্তিক সুদহার বজায় থাকবে এবং ব্যাংকের কোনও কর্মচারী চাকরি হারাবেন না।’বাংলাদেশ ব্যাংক ইতোমধ্যেই পাঁচ ব্যাংকের ওপর সরাসরি হস্তক্ষেপ শুরু করেছে এবং প্রশাসক নিয়োগের মাধ্যমে পুনর্গঠন প্রক্রিয়া হাতে নিয়েছে।

 

 


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সৌদিকে মধ্যপ্রাচ্যের সবচেয়ে ‘গুরুত্বপূর্ণ’ মিত্র বলল যুক্তরা

1

দেশে গ্যাস সংকট আরও বাড়ার বার্তা

2

খালেদা জিয়ার মনোনয়ন কার্যক্রম সমাপ্ত ঘোষণা

3

দশ বছর পূর্ণ করল দীপক মুকুটের সিনেমা ‘সানাম তেরি কসম’

4

২৭ ডিসেম্বর ভোটার হবেন তারেক রহমান

5

ইরানে নতুন হামলার বিষয়ে ট্রাম্পকে জানাবেন নেতানিয়াহু

6

হা‌দির চিকিৎসায় মে‌ডিকেল বোর্ড, সর্বশেষ যা জানা গেল

7

জাতিসংঘ কি কোনো দেশের নির্বাচনে পর্যবেক্ষক পাঠায়, নিয়মে যা

8

যুক্তরাষ্ট্রের নতুন ট্যারিফ পরিস্থিতি পর্যবেক্ষণ করছে সরকার

9

কফিনের ভেতর থেকে সাহায্যের আর্তনাদ, দেখা গেল তিনি জীবিত!

10

সংসদ সদস্য হয়েই মন্ত্রীসভায় ডাক পেলেন কায়সার কামাল

11

দেশের সর্বনিম্ন তাপমাত্রা রাজশাহীতে

12

ভারতের চাল সিঙ্গাপুর থেকে কিনছে সরকার

13

দীঘি-ভাবনাকে নিয়ে ওয়েব সিনেমায় ইরফান সাজ্জাদ

14

অরিজিতের গান আমার ‘প্লে লিস্ট’-এ সবার প্রথমে থাকে: বিরাট

15

হরিয়ানায় ২,৯০০ কেজি বিস্ফোরক উদ্ধারের কয়েক ঘণ্টা পর দিল্লির

16

ইসরায়েলি সমরাস্ত্রে সাজছে জার্মানি, নেপথ্যে কি?

17

নেইমারের প্রাক্তনের প্রেমে মজেছেন শন মেন্ডেজ

18

তিক্ততার মাঝেই মুখোমুখি শাহরুখ-হৃতিক, সেদিন কী ঘটেছিল?

19

যা রয়েছে রুমিন ফারহানার হলফনামায়

20