Ads here
রিপোর্টার
প্রকাশ : Feb 7, 2026 ইং
অনলাইন সংস্করণ

ভয়কে জয় করার মন্ত্র দিলেন সুস্মিতা সেন

বিনোদন ডেস্ক : ভারতের প্রথম মিস ইউনিভার্স বলিউড অভিনেত্রী সুস্মিতা সেন। প্রতিযোগিতায় জেতার আগে তার কি ভয় লাগেনি? তার কি হাত-পা ঠান্ডা হয়নি? অবশ্যই হয়েছে। সেই ভয়কে নিজেই অতিক্রম করেছিলেন অভিনেত্রী। হয়েছিলেন মিস ইউনিভার্স। 

সুস্মিতার মতোই হয়তো মিস ইউনিভার্স প্রযোগিতায় আপনি অংশগ্রহণ করছেন কিংবা করবেন। এতে আপনার টেনশন হচ্ছে। ভয় করছে। তাদের জন্য ভয়কে জয় করার মন্ত্র দিলেন সুস্মিতা সেন।

অভিনেত্রী মনে করেন, ভয়কে জয় করতে হলে প্রথমে তাকে কাজটাকে আপন করে নিতে হয়। নিজের সেরাটা দেওয়ার তাগিদ তৈরি হয়। তাহলেই সেই কাজ জয় করা যায়। নিজের লক্ষ্যে পৌঁছানো যায়।

প্রতিযোগিতার আগে কয়েক মিনিট নিজের সঙ্গে সময় কাটাতে পরামর্শ দিয়েছেন সাবেক এ সুন্দরী। তাতে দুশ্চিন্তা দূর হয়। মন অনেকখানি শান্ত হয়। ইতিবাচক এনার্জি তৈরি করতে হয় নিজের মধ্যে। এর জন্য ডিপ ব্রিদিং অত্যন্ত কার্যকারী এক্সারসাইজ। মনকে ডিটিক্স করা জরুরি।

উল্লেখ্য, বলিউড অভিনেত্রী সুস্মিতা সেন ১৮ বছর বয়সে ফেমিনা মিস ইন্ডিয়ার মুকুট জয় করেন এবং পরে ১৯৯৪ সালে মিস ইউনিভার্স মুকুট জয় করেন। তিনিই প্রথম বাঙালি তথা প্রথম ভারতীয় হিসেবে মিস ইউনিভার্সের মুকুট লাভ করেন। বলিউড সিনেমায় কাজের জন্য পরিচিতি লাভ করলেও তিনি তামিল ও বাংলা ভাষার সিনেমাতেও অভিনয় করেছেন। সিনেমায় তার কাজের জন্য তিনি দুটি ফিল্মফেয়ার পুরস্কারসহ একাধিক পুরস্কার অর্জন করেছেন।

এ ছাড়া ২০০০ সালে সুস্মিতা সেন 'রেনি' নামে এক মেয়েশিশুকে দত্তক নিয়ে ইতিহাস তৈরি করেন। তিনি মাত্র ২৫ বছর বয়সে একাকী নারী হিসেবে শিশু দত্তক নেওয়ায় অভিভাবকত্ব নিয়ে সামাজিকভাবে গ্রহণযোগ্যতার প্রশ্ন ওঠে। কিন্তু মুম্বাই আদালত তাদের আবেদন রদ করে এবং সুস্মিতা জয়লাভ করেন। ২০১০ সালের ১৩ জানুয়ারি তিনি 'আলিশা' নামে তিন মাস বয়সি মেয়েশিশুকে দত্তক নেন।

 


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খালিদ বিন ওয়ালিদের বায়োপিক নির্মাণ করবেন ‘গেম অব থ্রোনস’ পরি

1

সোহেলের জন্মদিনের পার্টিতে নজর কাড়লেন সালমান, দেখা দিলেন আরব

2

মামলা দিয়ে হয়রানির বিরুদ্ধে সতর্ক করলেন স্বরাষ্ট্রমন্ত্রী

3

আগামী সপ্তাহে টানা দুদিন বৃষ্টির আভাস

4

শীতে শরীরে উষ্ণতা ও শক্তি বাড়ায় যেসব খাবার

5

শেখ হাসিনা অমানবিকভাবে গুম, খুন, নির্যাতন করেছেন: সালাহউদ্দি

6

দেশবাসীকে ধন্যবাদ জানিয়ে শুক্রবার বিশেষ দোয়ার অনুরোধ ইসির

7

কে এই মার্টিন লুথার কিং?

8

৮৫ শতাংশ দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেছেন পাক সাবেক প্রধানমন্ত্রী

9

মনোনয়নপত্র দাখিলের সময় দুই দিন বাড়তে পারে

10

ভারতের কাছে হারাটা যেন অভ্যাসে পরিণত করে ফেলেছে পাকিস্তান

11

‘দাঁড়িপাল্লায় ভোট দিলে বেহেশত’ এমন প্রচারণায় যা বললেন মির্জ

12

ইসরাইলের পারমাণবিক স্থাপনায় হামলার হুঁশিয়ারি ইরানের

13

‘এখনও মহিলাদের হেনস্তা করা হচ্ছে’

14

গাজা যুদ্ধবিরতি দ্বিতীয় ধাপ শুরুর ঘোষণা দিতে চায় যুক্তরাষ্ট্

15

মঙ্গলবার সকাল ১০টায় নবনির্বাচিত এমপিদের শপথ পড়াবেন সিইসি

16

শুভ-ঐশীর ‘অন্তরঙ্গ’ মুহূর্তের ভিডিও ভাইরাল

17

বিবিসির খবর / পাকিস্তানি প্লেয়ারদের দ্য হান্ড্রেডে ভারতীয় মা

18

টি-টোয়েন্টির সেরা দশে ডি কক

19

ঢাকায় শীত নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা

20