Ads here
রিপোর্টার
প্রকাশ : Feb 21, 2026 ইং
অনলাইন সংস্করণ

ভূমিকম্পে কাঁপল দুই দেশ

আন্তর্জাতিক ডেস্ক : আফগানিস্তানের পূর্বাঞ্চলে শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) অনুভূত হওয়া এ ভূমিকম্পটির মাত্রা ছিল রিখটার স্কেলে ৫ দশমিক ৮। একইদিনে পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া (কেপি) ও পাঞ্জাবের বিভিন্ন এলাকায় ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে এর মাত্রা ৫ দশমিক ৯ ছিল বলে জানিয়েছে দেশটির আবহাওয়া অধিদপ্তর। 

মার্কিন যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানায়, রিখটার স্কেলে ৫.৮ মাত্রার এ ভূমিকম্পটি কাবুল থেকে প্রায় ১৩০ কিলোমিটার (৮০ মাইল) উত্তর-পূর্বে আঘাত হানে। তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। রাজধানীর পশ্চিমে অবস্থিত বামিয়ান প্রদেশ ও ওয়ারদাক প্রদেশ-এর বাসিন্দারাও জানিয়েছেন, তারা কম্পন অনুভব করেছেন।

প্রায়শই আফগানিস্তানে ভূমিকম্প ঘটে, বিশেষ করে হিন্দুকুশ পর্বতমালা অঞ্চলে। এই এলাকাতেই ইউরেশীয় ও ভারতীয় টেকটোনিক প্লেটের মিলনস্থল হওয়ায় ভূকম্পন বেশি অনুভূত হয়। ২০২৫ সালের আগস্টে দেশটির পূর্বাঞ্চলে ৬ মাত্রার একটি অগভীর ভূমিকম্পে পাহাড়ি গ্রামের পর গ্রাম ধ্বংস হয়ে যায় এবং ২,২০০ এরও বেশি মানুষ নিহত হন বলে দ্য নিউ ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছিল। এর কয়েক সপ্তাহ পর উত্তর আফগানিস্তানে ৬ দশমিক ৩ মাত্রার আরেকটি ভূমিকম্পে অন্তত ২৭ জন নিহত হন।

এর আগে ২০২৩ সালে ইরান সীমান্তবর্তী পশ্চিমাঞ্চলীয় হেরাত এলাকায় এবং ২০২২ সালে নানগারহার প্রদেশে বড় ধরনের ভূমিকম্পে শত শত মানুষ প্রাণ হারান এবং হাজার হাজার ঘরবাড়ি ধ্বংস হয়। এদিকে, পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া (কেপি) ও পাঞ্জাবের বিভিন্ন এলাকায় ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে এর মাত্রা ৫ দশমিক ৯ ছিল বলে জানিয়েছে দেশটির আবহাওয়া অধিদপ্তর। 

পাকিস্তনি সংবাদমাধ্যম দ্য ডনের প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টা ৯ মিনিটে আঘাত হানা ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল আফগানিস্তানের হিন্দুকুশ অঞ্চলে। এর গভীরতা ছিল ১০১ কিলোমিটার। স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, শাংলা, সোয়াত, মারদান, সোয়াবি এবং নওশেরায় ভূমিকম্প অনুভূত হয়েছে।

তথ্যসূত্র: সামা টিভি  


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কেন্দ্রে উত্তাপ, তৃণমূলে নির্বাচনি হাওয়া

1

ক্যারিবীয় পেসারের হ্যাটট্রিকে সান্ত্বনার জয় ওয়েস্ট ইন্ডিজের

2

বৈশ্বিক আইনকে বুড়ো আঙুল দেখাচ্ছে যুক্তরাষ্ট্র

3

বাংলাদেশ ইস্যুতে মুখ খুললেন দক্ষিণ আফ্রিকার ক্রিকেটার

4

‘বিশ্বকাপে ভেন্যু পরিবর্তনে নতি স্বীকার করব না’

5

সুদানে বাংলাদেশি শান্তিরক্ষীদের ওপর হামলা, জাতিসংঘ মহাসচিবের

6

নেত্রকোণায় জেলা প্রশাসক ইমামগণের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

7

তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ নুরের

8

আফ্রিকার বেশিরভাগ দেশের জন্য শুল্ক বাতিল করছে চীন

9

টানা ১০ ম্যাচ জয়হীন থাকায় চাকরি হারালেন উলভস কোচ

10

যমুনার সামনে যুগান্তর সাংবাদিকের ওপর পুলিশের হামলা

11

২১ মাস বয়স থেকে মডেলিং, ‘ধুরন্ধর’ সিনেমার সারা অর্জুনের!

12

৭৪ কেন্দ্রে এগিয়ে বিএনপির আবদুল আউয়াল মিন্টু

13

হাসপাতালে ভর্তি কিরণ রাও, হয়েছে অস্ত্রোপচার

14

বিশ্ব আরো বিপজ্জনক হয়ে উঠছে: পুতিন

15

প্রথমবার বড়পর্দায় অক্ষয়-রানি

16

স্বর্ণের দামে বড় পতন

17

অপু বিশ্বাস-বুবলীর বিপরীতে অভিনয় প্রসঙ্গে যা বললেন সজল

18

শান্তি পরিকল্পনা মেনে নিতে জেলেনস্কিকে আল্টিমেটাম ট্রাম্পের

19

বিয়ের গুঞ্জনের মধ্যেই বিজয়-রাশমিকাকে ঘিরে এল নতুন খবর

20