Ads here
রিপোর্টার
প্রকাশ : Jan 26, 2026 ইং
অনলাইন সংস্করণ

ফুলবাড়ীতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রশিক্ষণ কেন্দ্রর শুভ উদ্বোধন॥

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের ফুলবাড়ী উপজেলায় তথ্যপ্রযুক্তিতে দক্ষ মানবসম্পদ গড়ে তোলার লক্ষ্যে একটি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) প্রশিক্ষণ কেন্দ্রের শুভ উদ্বোধন করা হয়েছে। গতকাল সোমবার সকাল সাড়ে ১১ টায় ফুলবাড়ী উপজেলার আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে মাননীয় প্রধান উপদেষ্ঠার বিশেষ সহকারী ডাক, টেলি যোগাযোগ ও প্রযুক্তি মন্ত্রনালয়েল ফয়েজ আহমেদ তৈয়্যব ভিডিও কলের মাধ্যমে শুভ উদ্বোধন করেন। তার পক্ষে উদ্বোধন করেন ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসার আহমেদ হাছান। উদ্বোধন শেষে মুনাজাত পরিচালনা করেন, এলুয়াড়ী ইউপি চেয়ারম্যান মওলানা নবীউল ইসলাম।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফুলবাড়ী উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা: মো: সারোয়ার হাসান, উপজেলা কৃষি কর্মকর্তা সাইফ আব্দুল্লাহ মোস্তাফিন, মৎস কর্মকর্তা রাশেদা আক্তার, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মিজানুর রহমান, উপজেলা প্রকৌশলী মোঃ শফিকুল ইসলাম, আনসার ও ভিডিপি কর্মকর্তা শাহারা খাতুন, উপজেলা প্রকল্প কর্মকর্তা মিজানুর রহমান, সমাজসেবা কর্মকর্তা সানোয়ার হোসেন, উপজেলা ইসলামি ফাউন্ডেশন এর আব্দুল কাইয়ুম, উপজেলা নির্বাচন অফিসার আব্দুস সামাদ, উপজেলা সহকারী সেটেলমেন্ট কর্মকর্তা মকলেছুর রহমান, ফুলবাড়ী ফায়ার সার্ভির এন্ড সিভিল ডিফেন্স এর টিম লিডার মোঃ জাহাঙ্গীর আলম, ফুলবাড়ী স্বাস্থ ও প.প. কর্মকর্তা ডা: মোঃ মশিউর রহমান, ব্যবসায়ী মানিক মন্ডল, কাজিহাল ইউপি প্যানেল চেয়ারম্যান মোঃ কাঞ্চন, খয়েরবাড়ী ইউপি প্যানেল চেয়ারম্যান মোঃ শামীম হোসেন দৌলতপুর ইউপি চেয়ারম্যান মোঃ সাইফুল ইসলাম, শিবনগর ইউপি চেয়ারম্যান মোঃ সামেদুল ইসলাম, বেতদিঘী ইউপি প্যানেল চেয়ারম্যান আব্দুল মান্নান, এলুয়াড়ী ইউপি চেয়ারম্যান আলহাজ্ব নবীউল ইসলাম, ফুলবাড়ী উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও সিনিয়র সাংবাদিক মোঃ আফজাল হোসেন সহ উপজেলা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অফিসের সকল কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, বর্তমান যুগ তথ্যপ্রযুক্তির যুগ। তরুণ সমাজকে আইসিটি প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ করে গড়ে তুলতে পারলে কর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টি হবে এবং বেকারত্ব কমবে। এই প্রশিক্ষণ কেন্দ্র থেকে কম্পিউটার বেসিক, গ্রাফিক ডিজাইন, অফিস অ্যাপ্লিকেশন, অনলাইন ফ্রিল্যান্সিংসহ বিভিন্ন কোর্সে প্রশিক্ষণ প্রদান করা হবে। বাস্তবায়নের ছিলেন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ। নিমার্ণ সহযোগীতায় ছিলেন, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, ফুলবাড়ী। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন, মোছাঃ তাসলিমা খাতুন সহকারী প্রোগ্রাম/ উপজেলা আইসিটি অফিসার ফুলবাড়ী। এ সময় প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খালেদা জিয়া বললেন, ‘ওরা এই বাড়িতেই খাবে, আমরা যা খাই, তা-ই খ

1

সাকিবের ব্যাটেও বদলাল না ভাগ্য, শিরোপা হাতছাড়া এমিরাটসের

2

গাজার ধ্বংসস্তূপ থেকে আরও ৯৪ ফিলিস্তিনির মরদেহ উদ্ধার

3

জাহানারার অভিযোগ তদন্তে রুবাবা দৌলাসহ তিন সদস্যের কমিটি

4

নতুন রূপে শ্রাবন্তী

5

যেসব ব্যক্তির জন্য রোজার বিধান শিথিল

6

‘চিকরি চিকরি’ গানটি কেন এতো জনপ্রিয়?

7

সিলেট জুড়ে কৃষকরা ব্যস্ত সময় কাটাচ্ছেন বোরো ধান চাষে

8

গাজায় মানবিক সহায়তা প্রবেশে জাতিসংঘের প্রস্তাব গৃহীত

9

রনির ১৮ বলের ফিফটি বৃথা, কোয়ার্টার ফাইনাল থেকে বাদ পড়লো বাংল

10

আইন উপদেষ্টার বিরুদ্ধে বিএনপিকে সুবিধা দেয়ার আশ্বাসের অভিযোগ

11

ভয়াবহ তুষারপাত ও ভারি বৃষ্টিতে আফগানিস্তানে ৬১ জনের মৃত্যু

12

পাকিস্তান দলে রিজওয়ানকে বাইরে রেখে রদবদলের আভাস

13

হাদি হত্যা : আসামি ফয়সালের সাড়ে ৬৫ লাখ টাকা ফ্রিজ

14

বিয়েতে পারিশ্রমিক ছাড়াই নেচেছিলাম : কার্তিক

15

পূর্বাচলে পুলিশের মেগা প্রজেক্টের পরিকল্পনা, সৃষ্টি হচ্ছে ৬

16

শপথ অনুষ্ঠানে যোগ দিতে ঢাকায় মালদ্বীপের প্রেসিডেন্ট

17

১৮ ডিসেম্বর মেহজাবীনের জবাব দাখিলের নির্দেশ আদালতের

18

ক্যারিবিয়ানদের উড়িয়ে কী বললেন প্রোটিয়া অধিনায়ক?

19

বোচাগঞ্জে বেগম রোকেয়া দিবস পালন

20